Murshidabad: মুর্শিদাবাদের ঘটনায় কঠোর পদক্ষেপ রাজ্যের, হিংসার তদন্তে গঠিত হল সিট
ওয়াকফ বিল পাস হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তবে সবথেকে উত্তপ্ত মুর্শিদাবাদ এবং মালদাহতে। এই দুই জেলার একাধিক স্থান বিগত কয়েকদিন ধরেই অশান্তির ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার একাধিক স্থান হিংসার ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজ্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল। তারই ফল দেখা গেল বুধবার।
মুর্শিদাবাদের ঘটনা পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য সরকার। অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি সিটে রয়েছেন তিনজন ডেপুটি সুপার এবং ৬ জন ইনস্পেকটর। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় তিনজন মারা গিয়েছেন, এমনকি বিএসএফ গুলিও চালিয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হলো। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সমস্ত ঘটনা তদন্ত করবে এই সিট।

মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নিসংযোগ, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক হচ্ছে জন জীবন পরিষেবা, দোকানপাটও খুলছে। এই আবহে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন করা হলো। ইতিমধ্যে রাজ্যে টিম পাঠানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম।
এর পরই রাজ্য রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হল। হাইকোর্টে একাধিক জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার মামলাগুলি শুনানি হতে পারে যদিও এই ঘটনা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা অব্যাহত ।
মুখ্যমন্ত্রী ইমামদের সভা থেকে বলেন, সংবিধানের ২৬ নম্বর ধারায় যে কোন ধর্মের মানুষকে তাদের ধর্মীয় অধিকার পালনের অধিকার দেওয়া হয়েছে সেই সঙ্গে তাদের বিষয় সম্পত্তি অধিক রক্ষণাবেক্ষণের অধিকার দেওয়া হয়েছে কিন্তু আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন। রাম রহিমের অধিকার কেড়ে নিচ্ছেন। এটা আপনার এক্তিয়ারের মধ্যে পড়ে! পড়ে না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কাল এএনআইয়ের একটা পোস্ট দেখলাম। তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কোট করে বলা হয়েছে বাংলায় গোলমালে বাংলাদেশের হাত রয়েছে। এর দায় তো কেন্দ্রের। ! সীমান্ত বিএসএফ রক্ষা করে আমরা নই।
মমতাকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি শিবিরও। সব মিলিয়ে সিট গঠনের মধ্যেই হিংসার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।












Click it and Unblock the Notifications