ইসিজি়র ঘরের সামনে অপেক্ষারত যুবকের মৃত্যু! কেন এমন হল এমআর বাঙুরে

বিনা চিকিৎসার রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল এমআর বাঙুর হাসপাতাল। উপযুক্ত পরিষেবার অভাবে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। হাসপাতালে সুপার ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি পরিবারের।

বিনা চিকিৎসার রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল এমআর বাঙুর হাসপাতাল। উপযুক্ত পরিষেবার অভাবে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। হাসপাতালে সুপার ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন সুপার, এমনটাই দাবি রোগীর পরিবারের সদস্যদের।

ইসিজি়র ঘরের সামনে অপেক্ষারত যুবকের মৃত্যু! কেন এমন হল এমআর বাঙুরে

মঙ্গলবার ভোরে বুকে ব্যথা হওয়ায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়. টালিগঞ্জ এলাকার বাসিন্দা বছর ৩৫-এর অমিত বিশ্বাসকে। হাসপাতালের জরুরি বিভাগ থেকে রোগীকে ইসিজি করতে বলা হয়। ইসিজির জন্য প্রয়োজনীয় টাকা জমা দেওয়ার পর নির্দিষ্ট ঘরের সামনে গিয়ে রোগীর আত্মীয়রা দেখেন দরজা বন্ধ। সেখানে মিনিট ৪০ অপেক্ষা করার পর ব্যথায় কাতরাতে কাতরাতে রোগীর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এর পরেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা।

রোগীর পরিবারের অভিযোগ, যেই সময় তারা ইসিজি ঘরের সামনে গিয়েছিলেন, সেই সময় এক যুবক ঘরের সামনে ছিলেন। পরিবারের দাবি, তিনি বলে সকালের কাজ, স্নান করে তবেই তিনি সেখানে যাবেন।

হাসপাতালে পরিষেবার অভাবের অভিযোগ করে রোগীর পরিবারের দাবি, সুপার হাসপাতালের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন। ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+