Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"আগামী দিনে আরও সাফ হবে", মানুষ বিজেপিকে শিক্ষা দিয়েছে, ২১ জুলাইয়ের মঞ্চে আক্রমণাত্মক অভিষেক

২১ জুলাইয়ের মঞ্চে থেকে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। পরিষ্কার এই কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিততে না পেরে বাংলার সঙ্গে ধারাবাহিকভাবে বঞ্চনা করছে বিজেপি। ফের এই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে সিবিআই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষের শক্তি আছে। ধর্মতলায় শহিদ সমাবেশের মঞ্চ থেকে জোর গলায় বক্তব্য রাখলেন অভিষেক বন্দোপাধ্যায়। বাংলা থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়েছে। আগামী দিনে আরও সাফ হবে। এই কথা বললেন তিনি।

Abhishek banerjee

বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে সাধারণ মানুষ। বিজেপিকে টাইট দিয়েছেন সাধারণ মানুষ। বিজেপির এজেন্সি আছে। তৃণমূলের মানুষ আছে। তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি। বিজেপি বলেছিল ৪০০ পার করবে। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব। জোর গলায় বললেন অভিষেক।

৭ লক্ষের বেশি ভোট পেয়ে অভিষেক জিতেছেন ডায়মন্ড হারবার থেকে। সেখানকার ভোটারদের কাছে তিনি কৃতজ্ঞতা জানলেন আরও একবার। বিজেপিকে সেখানে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। সে কথা বললেন তিনি। সন্দেশখালি নিয়ে মিথ্যা অভিযোগ করছিল বিজেপি। বসিরহাট লোকসভায় তিন লক্ষের বেশি ভোটে তৃণমূল জিতেছে। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক সময় ধর্মতলায় সভা করে বিজেপি স্লোগান তুলেছিল, 'ভাগ মমতা ভাগ'। এখন রাজ্যে বিজেপি নিজেই কোণঠাসা। মানুষ তাদের শিক্ষা দিয়েছে। "যারা বলেছিল তৃণমূলকে সাফ করবে, তারাই সাফ হয়ে গিয়েছে। যারা বলেছিল তৃণমূলকে হারাবে, তারাই হাওয়া হয়ে গিয়েছে।" শহিদ সমাবেশের মঞ্চ থেকে খোঁচা দিলেন অভিষেক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+