মেট্রো চলবে আরও বেশি, কোন রুটে কখন প্রথম ও শেষ ট্রেন জেনে নিন
কাল থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) বাড়ছে মেট্রোর সংখ্যা। প্রতি শনিবার ২০২টি পরিষেবা চালু থাকবে। বর্তমানে এই সংখ্যা ১৮৬।
মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর মধ্যে আপ এবং ডাউন উভয় দিকেই ১০১টি করে ট্রেন চলবে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৪৭ মিনিটে এবং হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।
অন্যদিকে, পার্পল লাইনে (জোকা-মাঝেরহাট) প্রতি শনিবার মোট ৪০টি পরিষেবা (২০ আপ এবং ২০ ডাউন) পাওয়া যাবে। জোকা থেকে প্রথম ট্রেন বেলা ১টা ২৫ মিনিটে এবং মাঝেরহাট থেকে বেলা ১টা ৪৯ মিনিটে ছাড়বে। এই রুটে শেষ ট্রেন জোকা থেকে রাত ৮টা ১১ মিনিটে এবং মাঝেরহাট থেকে রাত ৮টা ৩২ মিনিটে যাত্রা করবে।
অরেঞ্জ লাইনে (কবি সুভাষ-বেলেঘাটা) আগামী ২৪ নভেম্বর থেকে কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেম চালু হবে বলে মেট্রো রেল জানিয়েছে। ওই দিন থেকে এই লাইনে মোট ৬২টি মেট্রোর পরিষেবা (৩১ আপ এবং ৩১ ডাউন) মিলবে, যা বর্তমান ৬০টি পরিষেবার চেয়ে বেশি।












Click it and Unblock the Notifications