জওহরলাল নেহরু রোডে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট ভেঙে 'চুরি'
জওহরলাল নেহরু রোডে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 'চুরি'। ব্যাঙ্কের ভল্ট ছিল ভাঙা অবস্থায়। শনিবার বিষয়টি নজরে আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন।
জওহরলাল নেহরু রোডে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 'চুরি'। শনিবার বিষয়টি নজরে আসে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন।

ব্যাঙ্কের গেটের সামনের দিকে কাগজপত্র ছড়ানো অবস্থায় ছিল। ব্যাঙ্কের ভল্ট ছিল ভাঙা অবস্থায়। পিছনের দিক দিয়ে কেউ ঢুকেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। আপাতত অনুমান লক্ষাধিক টাকার চুরি হয়েছে।












Click it and Unblock the Notifications