Mithun Chakraborty: মহাগুরুকে নিয়ে উদ্বেগ, কলকাতায় শুটিং করতে এসে হাসপাতালে ভর্তি মিঠুন

কলকাতায় শুটিং করতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুনকে। এমাজেন্সি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। সেখান থেকে রেডিওলজি, বিভাগে নিয়ে যাওয়া হয়। এমআরআই করা হচ্ছে মনে হচ্ছে মিঠুনের। চিকিৎসদের প্রাথমিক অনুমান স্ট্রোক হতে পারে মিঠুনের। তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

কলকাতায় 'শাস্ত্রী' ছবির শুটিংয়ের জন্য এসেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সূত্রের খবর, দক্ষিণেশ্বরের কাছে আলমবাজারে শুক্রবার শুটিং করেন মহাগুরু। শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালেল হতে হয়েছে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। কোনও রকম কাল বিলম্ব না করে তরিঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁকে নজরে রেখেছেন চিকিৎসকরা।

Mithun Chakraborty

সূত্রের খবর অনুসারে, মহাগুরুকে হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শাস্ত্রী ছবির অন্যতম প্রযোজকও সোহম। হাসপাতালে নিয়ে আসার পরই মিঠুনকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিকৎসকদের প্রাথমিক অনুমান ছি‌ল হৃদরোগে আক্রান্ত হতে পারেন মিঠুন। অন্তত প্রাথমিক লক্ষণ তাই ছিল। ফলে একজন হৃদরোগের চিকিৎসকে রাখা হয়েছে মিঠুনের চিকিৎসায়।

আপাতত হাসপাতালের পক্ষ থেকে সমস্ত ধরেনর পরীক্ষা-নীরীক্ষা করা হচ্ছে। সেই রিপোর্ট আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খবর অনুযায়ী, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মহাগুরু। মিঠুনের জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। মিঠুনকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসক তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া হবে এমআরআই রিপোর্ট দেখে।

চিকিৎসক সঞ্জয় ভৌমিক মিঠুনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। রক্তবাহিকায় ব্লকেজের কারণে কিছু অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি স্থিতিশীল ও সজ্ঞানেই রয়েছেন। পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মিঠুনের দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা। বিজেপি নেতারাও আশাবাদী দ্রুত ফিট হয়ে উঠবেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক যাই মতপার্থক্য থাকুক, আজ শুধু একটাই কথা, সেরে উঠুন দাদা।'

মিঠুন চক্রবর্তীর শেষ দুটি বাংলা ছবি প্রজাপতি এবং কাবুলিওয়ালাও ভীষণভাবে প্রশংসিত হয়েছে সিনে মহলে। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।কয়েকদিন আগেই পদ্মভূষণ সম্মানেন সম্মানিত হয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা তথা রাজনীতিবিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+