প্রশ্নের মুখে পুর উন্নয়ন, ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র
বিধানসভায় বাজেট অধিবেশনে এক কথায় যখন মুখ্যমন্ত্রীকে কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছিল। ঢালাও অনুদান আর ভাতা ঘোষণা করেছিলেন তিনি। সেখানে একেবারে উল্টো ছবি ধরা পড়ল পুরসভার বাজেটে। অসুস্থতা কাটিয়ে পুরসভায় কাজে যোগ দিয়েছেন মেয়র।
শনিবার বাজেট অধিবেশন বসেছিল কলকাতা পুরসভায়। লোকসভা ভেটেরক আগে পুরবাজেটে সিঁদুরে মেঘ। ১১২ কোটি টাকার ঘাটতির বাজেট পেশ করেছেন মেয়র। ২০২৪-২৫ অর্থবর্ষে হঠাৎ ১১২ কোটি টাকার ঘাটতি কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করেছেন। পাল্টা মেয়র দাবি করেছেন গত বছরকে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ১৪৬ কোটি টাকার ঘাটতি ছিল। সেই ঘাটতির পরিমাণ অনেকটই কমিয়ে আনা গিয়েছে।

বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলে মেয়র ফিরহাদ হাকিম। গতকালই তিনি পুরসভায় কাজে ফেরেন। বাজেট অধিবেশনের কথা মাথায় রেখেই তিনি কাজে যোগ দেন। এদিন ফিরহাদ হাকিমে বাজেটে ঘাটতির কথা ঘোষণার পাশাপাশি অর্থবর্ষে পুরসভার কতো আয় হয়েছে সেকথাও প্রকাশ করেন তিনি। তিনি জানিয়েছেন ৫৫৮৫২ লক্ষ কোটি টাকা । গতবারের চেয়ে আয় অনেকটাই বেড়েছে।
মেয়র দাবি করেছেন গতবারের চেয়ে ঘাটতির পরিমাণ অনেকটাই কমানো গিয়েছে। সেগুলি ধাপে ধাপে কমানোর চেষ্টা করা হচ্ছে। রাতারাতি এই বিপুল পরিমাণ ঘাটতি কখনও কমানো যায় না। ঘাটতির পরিমাণ যেখানে ২ হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল সেটা অনেকটাই কমানো গিয়েছে।
এদিকে বিরোধীরা এই ঘাটতি বাজেট নিয়ে সরব হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন পুরসভায় এই বিপুল পরিমাণ ঘাটতিতে ধাক্কা খাবে নাগরিক পুরিষেবা। এবারের বিধানসভার বাজেটে নাগরিক পরিষেবা নিয়ে তেমন বিশেষ কিছু ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘাটতির কথা ভেবেই হয়তো বিশেষ কিছু শহরের বাসিন্দাদের জন্য উপহার ছিল না।












Click it and Unblock the Notifications