Sandip Ghosh: সন্দীপের শ্যালিকার বাড়িতে উদ্ধার ডাক্তারি পরীক্ষার উত্তর পত্র, ফাঁস হচ্ছে একের পর এক কীর্তি
আরজি কর হাসপাতাল কাণ্ডে একের পর চাঞ্চল্য কর তথ্য। সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক মেডিক্যাল কলেজের ডাক্তারি পরীক্ষার উত্তর পত্র। ২০০ পাতার উত্তর পত্র উদ্ধার হয়েছে সেখান থেকে। কীভাবে সন্দীর ঘোষের শ্যালিকার বাড়িতে এই উত্তরপত্র পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকার বিনিময়ে মেডিক্যাল পড়ুয়াদের নম্বর বাড়ানোর অভিযোগ উঠেছে। তার জন্য নিজের একটি চক্র তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ। অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া নেতা নিয়ে এই চক্র চালাতেন তিনি।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছেন, সারাবছর যাঁরা পড়াশোনা করত না তারা টাকা দিয়ে বেশি নম্বর পেয়ে যেত। আর যাঁরা টাকা দিতে চাইত না তাঁদের ফেল করিয়ে দেওয়া নম্বর কমিয়ে দেওয়ার মতো চক্র কাজ করত প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবং তার মাথা ছিলেন সন্দীপ ঘোষ সহ উত্তরবঙ্গ লবির ডাক্তাররা।
আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের বাড়িতে ডাক্তারি পরীক্ষার উত্তর পত্র থাকতেই পারে। কিন্তু তাঁর শ্যালিকার বাড়িতে কেন থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইডি তল্লাশিতে সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি থেকে দুটি সুটকেসে ভর্তি এই উত্তর পত্র এবং একাধিক সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে। এমনকী একাধিক টেন্ডারের দলিলও পাওয়া গিয়েছে সেখান থেকে।
নিজের কাছে এই সব কাগজ না রেখে শ্যালিকার বাড়িতে কেন রেখেছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি নিজের বাড়িতে সেইসব উত্তর পত্র রাখা নিরাপদ মনে করছিলেন না সন্দীপ ঘোষ। সেকারণেই কি শ্যালিকার বাড়িতে সেই সব কাগজপত্র রেখেছিলেন তিনি। কয়েকদিন আগে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি চন্দনগরে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে কাউকে না পেয়ে তাঁরা জানতে পারেন এয়ারপোর্ট ২ নম্বর গেটের কাছে তাঁর শ্যালিকার আবাসনে রয়েছেন সন্দীপ ঘোষের শ্বশুর-শাশুড়ি। তারপরেই সেখানে হানা দেন তদন্তকারীরা। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন শ্যালিকার ফ্ল্যাটের কাছে একটি বাড়িতে ভাড়া রয়েছেন তাঁরা সেখানে গিয়ে হানা দেন তদন্তকারীরা। প্রায় ১০ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিপুল এই সব কাগজপত্র তাঁরা উদ্ধার করেছিলেন। তার আগে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং তাঁর স্ত্রী অর্পিতা বেরাকে প্রায় ৬ ঘণ্টা ধরে জেরা করেন তদন্তকারীরা।
প্রসঙ্গত উল্লেখ্য সন্দীপ ঘোষের শ্যালিকার স্বামীও চিকিৎসক। তিনি এসএসকেএম হাসপাতালে রয়েছেন। আর সন্দীপ ঘোষের শ্যালিকা ইএসআই হাসপাতালের চিকিৎসক। কাজেই একাধিক হাসপাতালে যে টাকার বিনিময়ে পড়ুয়াদের নম্বর বাড়ানোর কাজ করতেন সন্দীপ ঘোষ এবং তার একটা চক্র কাজ করত গোটা রাজ্যের সব সরকারি হাসপাতালে সেটা ধীরে ধীরে প্রমাণিত হতে শুরু করেছেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications