Jadavpur: রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর! সংঘর্ষে মাথা ফাটল দুই পড়ুয়ার
Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। তীব্র বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এমনকী শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় বলেও অভিযোগ। ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে সঙ্গে পাইলট কারও। কোনও রকমে সজোরে গাড়ি বের করা গেলেও বহু আন্দোলনকারী ছাত্র আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
এমনকী বেশ কয়েকজন অধ্যাপকও আহত হয়েছেন বলে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনীকে ক্যাম্পাসের বাইরে মোতায়েরন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। তীব্র উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মধ্যে।

Jadavpur University: এক নজরে কীভাবে ঘটল এত বড় ঘটনা?
আজ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠক ছিল। সেই বৈঠক ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা সহ একাধিক সংগঠন।
আর সেই বৈঠকেই যোগ দিতে চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তাতেই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসের মধ্যেই ওয়েবকুপার সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে অন্য গেট দিয়ে বৈঠকে ঢোকেন শিক্ষামন্ত্রী। বৈঠক চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
Jadavpur University: বিক্ষোভের মুখে পড়েন ব্রাত্য
শিক্ষামন্ত্রী বেরনোর সময় তাঁর গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। গাড়ি লক্ষ্য করে জুতো ছোঁড়া হয় বলে অভিযোগ। এমনকী গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় কাচ। ব্রাত্য বসুর গাড়িই নন, সঙ্গে থাকা দু'টি পাইলট কারের কাচও ভেঙে দেন বিক্ষোভরত পড়ুয়ারা। কোনও রকমে গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী। কিন্তু চোর চোর স্লোগান দিতে থাকেন।
যা নিয়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। কোনও রকমে মন্ত্রীকে নিয়ে বের করে আনা হয়। ছাত্রদের অভিযোগ, মন্ত্রীকে বাঁচানোর জন্য দ্রুত গড়িতে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়। আর তাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার পরেই ৮/বি বাসস্ট্যান্ডের সামনে অবরোধ করেছেন বামছাত্র সংগঠনের সদস্যরা। অন্যদিকে ওয়েবকুপার সদস্যরাও পাল্টা প্রতিবাদ জানাচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications