Durga Puja 2024: মহালয়ার রাতেই জনজোয়ার, শ্রীভূমিতে রাত জেগেই দেবী দর্শন শহরবাসীর
মহালয়ার দিনেই পুজো মণ্ডপ সাধারণের জন্য খুলে দিয়েছিলেন শ্রীভূমির উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই ভিড় করতে শুরু করেন দর্শনার্থীরা। মহালয়ার রাতে রীতিমতো জনজোয়ারে ভাসল শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপ। দীর্ঘ লাইন দিয়েই ঠাকুর দেখলেন দর্শনার্থীরা।
গতবার মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এবার আর সেটা হয়নি। এবার পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনার দিনেই অর্থাৎ মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও উত্তর কলকাতা দিয়েই শুরু হয়েছে পুজো উদ্বোধন। প্রথমেই শ্রীভূমি পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে। তার পরে একে একে দমদম পার্ক, হাতিবাগান সার্বজনীন সহ উত্তর কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

গতকাল সন্ধের পর থেকেই এই সব পুজো মণ্ডপ সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। বুধবার রাতেই কার্যত উত্তর কলকাতার একাধিক পুজো মণ্ডপে জনজোয়ার নেমেছিল। গভীর রাত পর্যন্ত দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেছেন। ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেয়েছেন পুজো উদ্যোক্তারা।
এবারে শ্রীভূমির পুজো মণ্ডপের থিম দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির। এবার ৫২ বছরে পড়ল শ্রীভূমির পুজো। কলকাতা শহরের নামী এবং বড় পুজোগুলির মধ্যে একটি এই শ্রীভূমির পুজো। হাতিবাগান সার্বজনীনেও উপচে পড়া ভিড় ছিল মহালয়ার রাতেই। অনেকেই দোকানে কেনাকেটা করার ফাঁকে হাজির হয়ে গিয়েছিলেন মণ্ডপে। হাতিবাগানে এখন পুজোর শেষ পর্যায়ের কেনাকাটা চলছে।
বৃহস্পতিবারও শহরের একাধিক নামী প্যান্ডেলের উদ্বোধন রয়েছে। দক্ষিণ কলকাতার একাদিক পুজোর উদ্বোধন হয়ে যাবে বৃহস্পতিবার। তারপরেই সেটা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। সেদিক থেকে বলতে গেলে মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে গেল কলকাতায়। শ্রীভূমি পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ১৪ অক্টোবর পর্যন্ত প্যান্ডের সর্ব সাধারণের জন্য খোলা থাকবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications