Saraswati Puja: একটি নারকেল ৬০ টাকা- কুল ৮০ টাকা কিলো, বাগদেবীর আগমনের আগেই তেতে আগুন বাজার
রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধণা ঘরে ঘরে। কিন্তু তার আগে বাজারে বেরিয়ে মাথায় হাত মধ্যবিত্ত বাঙ্গালীর। শহর থেকে জেলা সর্বত্র বাজারে ফল আর সবজির দাম আগুন। এমনকী ফুলের দামও আকাশ ছোঁয়া। একদিকে সরস্বতী পুজো তার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে পড়ায় ফুলের দামে যেন আগুন লেগেছে।
শহরের বাজার গুলিতে ডাব ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস্, কলা ৪০ থেকে ৫০ টাকা ডজন, আপেল এক ধাক্কায় বেড়ে হয়েছে প্রতি কেজি ২০০ টাকা, লেবু ৬০ থেকে ১০০ টাকা, আঙ্গুর ১০০ টাকা, বেদানা ১৮০ টাকা, নারকেল ৬০ টাকা, কুল ৬০ থেকে ৮০ টাকা, শাঁখ আলু ২০ থেকে ৩০ টাকা, শশা ৫০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

প্রতিমার দামও বেশ চড়া। সাইজ অনুযায়ী দামের তারতম্য ঘটছে বলে বিক্রেতারা জানিয়েছেন। সরস্বতী পূজার বাজার করতে আসা উদয় নারায়ণ ঘোষদস্তিদার, গৌতম মহাপাত্ররা বলেন, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এর মধ্যে বাড়িতে সরস্বতী পূজো। তাই সাধ আর সাধ্যের ফারাক বুঝে বাজেটে কাঁটছাট করতে হচ্ছে বলে তারা জানান।
প্রতিমা বিক্রেতা মিলন পাল বলেন, বাজারে ভীড় বেশী, তবে সেই তুলনায় বিক্রি নেই। সব দেখে শুনে দাম বেশীর কথা বলে অনেকেই ফিরে যাচ্ছে বলে তিনি জানান। তবে ফল বিক্রেতা শুভজিৎ দে-র দাবি, আপেল ছাড়া অন্যান্য ফলের দাম তেমন খুব একটা বাড়েনি। তবে এবার বাজারে সব ধরণের ফলের যোগান বেশ ভালো বলে তিনি জানান।

Click it and Unblock the Notifications