সময় বদল নয়া দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসের, অস্বাভাবিক দেরিতে চলছে বহু ট্রেন
Indian Railways Train Delay Update: পৌষ শেষে জাঁকিয়ে ঠাণ্ডা! সকাল থেকেই আজ সোমবার ঘন কুয়াশায় ঢাকা শহর-কলকাতা। কার্যত একই ছবি জেলাতেও। এমনকি দেশের অন্যান্য প্রান্তেও অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। আর এই কুয়াশার কারনে ব্যাহত ট্রেন এবং বিমান ওঠানামায়। দৃশ্যমান্যতা এতটাই কমে যায় যে একাধিক শহরে বিমান ওঠানামায় ব্যাপক সমস্যা হয়।
এমনকি অস্বাভাবিক দেরিতে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। আর সেই তালিকায় হাওড়ার বেশ কয়েকটি ট্রেন (Indian Railways Train Delay Update) আছে বলেও জানা গিয়েছে।

- Indian Railways Train Delay Update: এক নজরে লেট ট্রেনগুলির তালিকা
অস্বাভাবিক দেরীতে (Indian Railways Train Delay Update) চলেছে ডাউন দুরন্ত এক্সপ্রেস। রবিবার রাত ১০ টা ৩৫ মিনিটে হাওড়া পৌঁছানোর কথা থাকলেও সেটি আজ সোমবার পৌঁছানোর কথা আছে। দেরিতে চলছে ডাউন পুর্বা এক্সপ্রেস। নির্ধারিত সময়ের অনেক পরে আজ ট্রেনটি হাওয়া পৌঁছবে।
অস্বাভাবিক লেটে চলছে ডাউন রাজধানী এক্সপ্রেস। ডাউন বাগ এক্সাপ্রেস, ডাউন বিভূতি এক্সপ্রেস, ডাউন বারমের এক্সপ্রেস, ডাউন গরবা গান্ধীনগর এক্সপ্রেস
অন্যদিকে পুরী এক্সপ্রেস নির্ধারিত সময়ের (Indian Railways Train Delay Update) অনেক পরে হাওড়ায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। যা খবর, এদিন ভোর ৪ টে ৪৫ মিনিটে ডাউন পুরী এক্সপ্রেসের পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেটি ৬টা ১১ মিনিটে পৌঁছেছে। পুনে আজাদ হিন্দ এক্সপ্রেসও নির্ধারিত সময়ের অনেক পর অর্থাৎ ৯টা নাগাদ হাওড়া স্টেশনে পৌছয় বলে জানা জাচ্ছে। লেটে চলছে মুম্বই মেল।
- Indian Railways Train Delay Update: সময় বদল হয়েছে রাজধানীর
অন্যদিকে Sealdah - New Delhi Rajdhani Express এ নির্ধারিত সময় থেকে অনেকটাই পরে ছাড়বে বলে জানানো হয়েছে। রেলের বিজংপ্তি অনুযায়ী, পাঁচটা বাজতে ১০ মিনিট আগে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি এদিন সাড়ে ৬ টা নাগাদ ছাড়বে বলে জানানো হয়েছে।
- Indian Railways Train Delay Update: একই অবস্থা দেশের অন্য প্রান্তেও
অন্যদিকে নয়াদিল্লি থেকে যে সমস্ত ট্রেনগুলি চলছে সেগুলির অবস্থাও (Indian Railways Train Delay Update) একই। অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেন। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজংপ্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক প্রান্তে এদিন কুয়াশার কারনে অনেকটাই কমে যায় দৃশ্যমানতা। আর সেই কারনেই এই বিপত্তি।
18 trains to Delhi from various parts of the country are running late due to dense fog conditions as on 15th January. pic.twitter.com/eYeAu6kqdk
— ANI (@ANI) January 15, 2024












Click it and Unblock the Notifications