CP At RG Kar: আরজি কর হাসপাতালে নগরপাল মনোজ, নিরাপত্তার বন্দোবস্ত খতিয়ে দেখার পর এড়ালেন সাংবাদিকদের

CP At RG Kar: আচমকাই আজ আরজি কর হাসপাতালে হাজির কলকাতার নগরপাল মনোজ ভার্মা। এর আগে, গত ১৯ সেপ্টেম্বরও এই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর আন্দোলনের চাপে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজকে নগরপাল করেছে রাজ্য সরকার। কাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগে নগরপালের ওই হাসপাতালে যাওয়া তাৎপর্যপূর্ণ।

CP At RG Kar

আরজি কর হাসপাতালে নিরাপত্তার বন্দোবস্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিসিটিভি বসানোর বিষয়টিও উঠে এসেছিল। শুধু আরজি কর হাসপাতাল নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস জুনিয়র চিকিৎসকদের দিয়েছিল রাজ্য সরকার।

তারই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিবারের হাতে নিগৃহীত হন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালে চলছে কর্মবিরতি। রাজ্য সরকারকে আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডেডলাইন দিয়ে কাল বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার কাজ কতটা এগিয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে যান নগরপাল। জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ-সহ একাধিক বিল্ডিং তিনি ঘুরে দেখেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও তিনি কথা বলেন।

নগরপাল হওয়ার পরও আরজি কর হাসপাতালে গিয়ে নিরাপত্তার বন্দোবস্ত দেখেছিলেন মনোজ। কথা বলেছিলেন হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে। সেদিনও সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন, তাঁদেরকে নিয়েও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছিলেন। আজ পুলিশের আধিকারিকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন বিল্ডিং ঘুরে দেখেন নগরপাল। এরপর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গাড়িতে চেপে তিনি বেরিয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+