Mamata Banerjee: আমার কিছু করার থাকবে না... যোগ্যদের সঙ্গে মমতা বার্তা দিলেন অযোগ্যদেরও
এএসসি মামলার রায় বেরোনোর পর থেকেই দুটি শব্দ প্রবলভাবে চর্চিত হচ্ছে। যোগ্য এবং অযোগ্য। কিন্তু কারা যোগ্য শিক্ষক এবং কারাইবা অযোগ্য, সেটা নিয়ে কোনও তালিকা সামনে আসেনি। গোটা বিষয়টি একটি ধোঁয়াশার মধ্যে আছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য-অযোগ্য নির্বিশেষে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের বক্তব্যের শুরুতেই মমতা বলেন, প্রথমত শীর্ষ আদালতের কাছে আমরা জানতে চাইব কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকাটা আমাদের দিন। এরপর যোগ্য শিক্ষকদের পক্ষে জোরালো সওয়াল করেন মমতা। তাদের চাকরি যে কোনওবাবেই যাবে না সেই বিষয়ে নিশ্চয়তা দেন। কিন্ত নিজের বক্তব্যের শেষ লগ্নে গিয়ে অযোগ্যদের প্রসঙ্গও তোলেন মমতা।

মমতা জানান, 'অযোগ্য'দের বিষয়টা পরে দেখব। মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। কিছু অযোগ্যরাও চাকরি করছেন। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য়ে বলেন, আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তার পর যাদের 'অযোগ্য' বলা হচ্ছে, তাদের বিষয়টি দেখা হবে। তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমরা দেখব। কোন এজেন্সি তদন্ত করল কীসের ভিত্তিতে অযোগ্য বলা হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। আবার আপনাদের ডাকব।
তবে কেউ বেআইনি উপায়ে চাকরি পেলে আগামী দিনে সরকার যে তাঁর পাশে থাকবে না সেটাও উল্লেখ করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, সত্যি যদি তাঁরা 'অযোগ্য' বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে।
তবে যোগ্য-অযোগ্যদের নিয়ে যে বিভাজন করা হচ্ছে সেটা নিয়েও সরব বলেন মমতা। তিনি বলেন, অযোগ্যদের নিয়ে আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলব। সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে অশান্তির সৃষ্টি করবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।
মমতার বক্তব্যের শেষ লগ্নে আবার কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিরাপত্তা বেষ্টনীর সামনে চলে আসেন। এরপরই মমতা বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষাকর্মীদের বিষয়টাও একসঙ্গে যক্ত করা হল।












Click it and Unblock the Notifications