Mamata Banerjee: হারানো চাকরি ফিরিয়ে দিন, মুখ্যমন্ত্রীর সামনে জোরালো দাবি চাকরিহারা শিক্ষকদের
এএসসি মামলায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সঙ্গে সোমবার বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর সামনে নিজেদের দাবি পেশ করলেন চাকরিহারারা।
বৈঠকের শুরুতেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়। প্রথমেই একজন চাকরিহারা শিক্ষিকা আবেগপ্রবণভাবে নিজের বক্তব্য এবং বর্তমান অবস্থা তুলে ধরেন। কীভাবে তাদের সামাজিক সম্নানহানি হচ্ছে এবং গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটাও আবেগের সঙ্গে তুলে ধরেন।

এরপরই যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে মেহবুব মণ্ডল তাদের দাবি সরকারের কাছে পেশা করেন। মেহবুব মণ্ডল বলেন, আমরা সুপ্রিম কোর্টেই যাবোই, রাজ্য সরকার ও এএসসিকে আবেদন করছি রিভিউ পিটিশনের জন্য। তবে এই বিচারপতির বেঞ্চের আমরা রিভিউ পিটিশন করতে চাই না। শুধু রিভিউ পিটিশন করলেই হবে না জেতার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এই সময়কালে আমাদের চাকরি থেকে বিরত রাখা যাবে না, চারকি খারিজের চিঠি দেওয়া যাবে না, বেতন বন্ধ রাখাও যাবে না।
একইসঙ্গে মেহবুব মণ্ডল আরও বলেন , আমরা আর পরীক্ষা দেব না, রিভিউ পিটিশন চলাকালীন কোন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। আমাদের ওএমআর মিরর রিপোর্ট প্রকাশ করতে হবে। বৈধ দের পরিচ্ছন্ন তালিকা নিয়ে পিটিশন করতে হবে।
এর পাশপাশি মেহবুব মণ্ডল আরও দাবি করেন, একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, বিরোধীরাও তো আমাদের প্রতি সহমর্মী। আমাদের জন্য তাদের বক্তব্য জানতে চাই, রিভিউয়ের জন্য দক্ষ আইনজীবী আমাদের প্রয়োজন, সেরা আইনজীবী প্রয়োজন। কোর্টে যোগ্য অযোগ্য নিয়ে কথা হল কিন্তু বিচারক বিচারের সময় লিখল পরীক্ষাটাই অবৈধ।












Click it and Unblock the Notifications