Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: 'কেউ কেউ ব্যবসায়িক স্বার্থেও আগুন লাগান', বড়বাজারে দাঁড়িয়ে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী মমতা

Mamata Banerjee: কেউ কেউ ব্যবসায়ীক স্বার্থেও আগুন লাগান! আগুন নিয়ে খেলবেন না। কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে বড়বাজারের ঘটনায় তদন্ত হবে বলেও জানিয়ে দিলেন। তাঁর কথায়, 'কিছু কিছু ক্ষেত্রে আমি রাফ এন্ড টাফ'। কাউকে ছাড়া হবে না। এজন্য কলকাতা পুরসভা, এবং দমকল-কলকাতা পুলিশ আলাদা ভাবে তদন্ত করবে। আর সেই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালেই দিঘা থেজে হেলিকপ্টারে শহরে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা। কলকাতায় ফিরেই সোজা বড়বাজার পৌঁছে যান। সরজমিনে ঘুরে দেখেন অভিশপ্ত সেই হোটেল। যেখানে গত মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লেগে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরিস্থিতি খতিয়ে দেখে কার্যত ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

বলেন, বাড়িগুলির অবস্থা ভয়ঙ্কর। তাঁদের মালিকদের সঙ্গে কথা বলা হবে, প্রয়োজনে বাসিন্দাদের সরিয়ে সেগুলিকে সারাই করা হবে। পুরসভাকে এই বিষয়ে জরুরি বৈঠক করার কথাও বলেন প্রশাসনিক প্রধান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, হোটেলটি অনেক পুরানো। ৮৯ সাল থেকে চলছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশেপাশের বাড়িগুলির কথাও এদিন তুলে ধরেন। বলেন, আশেপাশের বাড়িগুলির অবস্থা ভয়ঙ্কর।। এক্ষেত্রে জমি, ঘর নিয়ে সমস্যা থাকতে পারে। এমনকী মালিক-ভাড়াটিয়া সমস্যা থাকতে পারে। কিন্তু জীবন-মরণের প্রশ্নে সরকার কড়া বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে অবশ্যই সরকার, পুলিশ এবং দমকল কথা বলবে বলেও এদিন জানান।

Take a Poll

অন্যদিকে অভিশপ্ত হোটেলটিকে শিল করে দেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ঘটনার তদন্তও হবে। এজন্য কমিটি গড়বেন বলেও জানান। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, একটাই এখানে সিঁড়ি ছিল। কেউ সিঁড়ি থেকে নামতে পারেনি। ধোঁয়া বের হওয়ার জায়গা ছিল না। সিঁড়িতে দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান। এরপরেও ৯০ জনের প্রাণ বাঁচানো হয়েছে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: অন্যান্য জায়গা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন

এদিন শহরে ছড়িয়ে থাকা অন্যান্য বাড়িগুলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীকেও তোপ দাগেন। বলেন ইচ্ছাকৃত ভাবেও অনেক সময় আগুন লাগানো হয়। এই বিষয়ে সতর্ক করে প্রশাসনিক প্রধান, আগুন নিয়ে ভুলে খেলবেন না। কিছু ক্ষেত্রে সরকার কিছু রাফ এন্ড টাফ। কাউকে ছাড়া হবে না। এমনকী প্লাস্টিক, কেমিক্যাল রাখা থাকলে সেক্ষেত্রে যদি ধরা পড়ে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+