Akhilesh yadav-Mamata banerjee: ২১ জুলাই বড় চমক তৃণমূলের! মমতার সঙ্গেই মঞ্চে থাকবেন অখিলেশ যাদবও
Akhilesh yadav-Mamata banerjee: রাত পোহালেই ২১শে জুলাই। প্রত্যেক বছরই ধর্মতলায় সাড়ম্বরে শহিদ দিবস (21 July Shahid Diwas) পালন করে তৃণমূল কংগ্রেস। এই বছরও জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলা থেকে হাজার হাজার তৃণমূল নেতা-কর্মী কলকাতার দিকে ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে।
তবে ২১ শের মঞ্চে লোকসভা নির্বাচনের বিপুল জয় উদযাপন করবে শাসকদল। একই সঙ্গে আরও চমক থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। এমনকি শোনা যাচ্ছে ২১ শের মঞ্চে থাকতে পারেন সপা সুপ্রিমো অখিলেশ যাদবও (Akhilesh yadav-Mamata banerjee)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বাংলায় জোট না হলেও দেশে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করেছে বিরোধীরা। কার্যত তাতে ৪০০ আসনের আগেই থমকে গিয়েছে বিজেপির 'বিজয় রথ'। উত্তর প্রদেশে সার্বিক বিজেপির ফল সবথেকে খারাপ। অভাবনীয় উত্থান হয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। যা রীতিমত চাপ বাড়িয়েছে বিজেপির।
এবার ইন্ডিয়া জোটের অখন্ডতার বার্তা দিতে ধর্মতলায় ২১ শের শহিদ মঞ্চে অখিলেশ যাদব (Akhilesh yadav-Mamata banerjee) থাকতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অখিলেশ যাদব ফোন করেছিলেন। ২১ শের মঞ্চে তিনি নিজেই থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। এমন প্রস্তাব তৃণমূল সুপ্রিমো (Mamata banerjee) ফেরাননি বলেই জানা গিয়েছে।
তাঁকে রবিবার শহরে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, অখিলেশ যাদবের সঙ্গে নেত্রীর সম্পর্ক সবসময় ভালো। বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে দুজনকে দেখা গিয়েছে। এমনকি উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করতেও যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)।
লোকসভা নির্বাচনের পর সপা সুপ্রিমোর সঙ্গে দীর্ঘও কথাও হয় তাঁর। জানান শুভেচ্ছাও। সম্প্রতি মুম্বইতে অনন্ত আম্বানির বিয়েতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও অখিলেশ যাদবের সঙ্গে দেখা হয়। দুজনের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এরপর আগামীকাল রবিবার ২১ শের মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবকে। যা খবর, সকালের বিমানেই সম্ভবত কলকাতায় পৌঁছতে পারেন সপা সুপ্রিমো (Akhilesh yadav)।
শুধু নেত্রীর সঙ্গেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ভালো সম্পর্ক অখিলেশ যাদবের। লোকসভা নির্বাচনের পর দুজনের মধ্যে বৈঠক হয় আলাদা ভাবে। এই অবস্থায় কলকাতায় এসে অখিলেশ যাদব (Akhilesh yadav-Mamata banerjee) কী বার্তা দে সেদিকেই নজর সবার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications