বাংলায় একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে পড়ে যাবে বিজেপি সরকার, দাবি মমতার

এসআইআরে যদি একজনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে কেন্দ্রে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের পতন অনিবার্য হবে। আজ এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডে বিআর আম্বেদরের মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন মমতা। তাঁর হাতে ছিল সংবিধান।

গেরুয়া শিবির এবং নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের ভয় দেখাতে তারা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

নির্বাচন কমিশন (ইসি) শুধুমাত্র বিরোধী-শাসিত রাজ্যগুলিতে নির্বাচনী তালিকা সংশোধনের কাজ করছে, কিন্তু বিজেপি-শাসিত রাজ্যগুলিকে বাদ দিচ্ছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, "নির্বাচন কমিশন কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে এসআইআর চালাচ্ছে, কিন্তু বিজেপি-শাসিত অসমে তা করছে না।" আগামী বছর এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

মমতা আরও দাবি করেন, "নির্বাচন কমিশনকে অবশ্যই জবাব দিতে হবে যে বিজেপি-শাসিত অসম, ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না।" এটিকে তিনি "কেন্দ্রের শাসক দলকে সাহায্য করার উদ্দেশ্যে স্পষ্ট বৈষম্য" বলে অভিহিত করেন।

মুখ্যমন্ত্রী জানান, ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে অন্তত দুই বছর লেগেছিল। তিনি প্রশ্ন তোলেন, এবার নির্বাচন কমিশনন মাত্র এক মাসে এটি শেষ করতে "এত তাড়াহুড়ো" করছে কেন? তাঁর কথায়, এই প্রক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এরপরই মমতা ঘোষণা করেন, "যদি একজনও যোগ্য ভোটার তালিকা থেকে বাদ পড়েন, তবে আমরা এই বিজেপি সরকারের পতন নিশ্চিত করব।"

পশ্চিমবঙ্গে "অবৈধ ভোটারদের" বিষয়ে বিজেপির বারবার করা দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা প্রশ্ন করেন, "বিহারের এসআইআর-এর পর সেখানে কতজন রোহিঙ্গা বা বাংলাদেশি পাওয়া গিয়েছে?" তিনি জোর দিয়ে বলেন যে, শুধু বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না। গেরুয়া দলের বিরুদ্ধে বাঙালিদের হেয় করতে মিথ্যা খবর ও সাম্প্রদায়িক প্রচার ছড়ানোর অভিযোগও করেন মমতা।

বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, "বিজেপি ভোটের জোরে জিততে চায় না, নোটের জোরে জিততে চায়। যদি এই ভোটার তালিকাটি ভুয়ো হয়, তাহলে একই তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলিতে বিজেপি কীভাবে জিতেছিল?"
মমতার কথায়, এসআইআর মানে "সাইলেন্ট, ইনভিজিবল রিগিং" (চুপি চুপি কারচুপি) এবং বিজেপি ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করতে এটি ব্যবহার করছে। তিনি প্রশ্ন করেন, "এই দেশে জন্ম ও বেড়ে ওঠার পরেও কি বিজেপির কাছে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে?" মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়োজনে তৃণমূল এই লড়াই দিল্লিতে নিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+