সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালেন মমতা

সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালেন মমতা

পরীক্ষা ছাড়া ডিগ্রি নয়। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা নিতে বলা হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে রাজ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেপ্টেম্বরে পরীক্ষা হবে না

সেপ্টেম্বরে পরীক্ষা হবে না

করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া অত্যন্ত সংকটজনক। তারপরেও যখন শীর্ষ আদালত পরীক্ষা নিতে বলেছে তখন পরীক্ষা নিতেই হবে। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষামন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন অত্যন্ত সাবধানতার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে। অক্টোবরে পুজোর আগে যেন পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়। অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে পারেন।

সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশিকা

সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশিকা

পরীক্ষা ছাড়া ডিগ্রি দেওয়া হবে না। শুক্রবার সরাসরি এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে ফাইনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিপর্যয় মোকাবিলা আইনে পরীক্ষা পিছনোর কথা বলা হলেও পরীক্ষা বাতিলের কথা কোথাও বলা হয়নি বলে জানিয়েছেন বিচারপতি।

ইউজিসিকে ভর্ৎসনা

ইউজিসিকে ভর্ৎসনা

পরীক্ষা নিয়ে দ্বিচারিতা করছে ইউজিসি। প্রথমে পরীক্ষা না নেওয়ার নোটিস পাঠিয়েছিল ইউজিসি। তারপরে আবার পরীক্ষা নেওয়ার নোটিস পাঠায়। প্রথম নোটিস পাওয়ার পর অনেক কলেজ বিশ্ববিদ্যালয় রেজাল্ট বের করে দিয়েছে তাহলে কী করবেন তাঁরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর। গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে মোদী সরকার। এমনই আক্রমণ শানিয়েছেন তিনি।

স্কুল নিয়েও ফরমান দিচ্ছে দিল্লি

স্কুল নিয়েও ফরমান দিচ্ছে দিল্লি

স্কুল নিয়েও এখন ফরমান জারি করছে দিল্লি। কারোর পরামর্শ না নিয়েই নতুন শিক্ষানীতি চালু করছে মোদী সরকার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। অন্ধকার ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+