Mamata Banerjee: "শেকল বেঁধে পাঠাল কেন?" অবৈধ অভিবাসী ইস্যুতে মোদী সরকারকে 'প্রশ্নবাণ' মমতার
Mamata Banerjee: আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের (Illegal Indian Deportees) প্রত্যর্পণ নিয়েও এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বাজেট ভাষণের জবাবি বক্তব্যে মঙ্গলবার বিধানসভায় বিজেপিকে (BJP) অলআউট আক্রমণ মমতার। ভারত বাংলাদেশ সীমান্তে বিজেপি উসকানি দিয়েছে বলে অভিযোগ মমতার। অনুপ্রবেশ ইস্যুতে বলতে গিয়ে আমেরিকায় অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রসঙ্গ টানলেন মমতা।
মমতা বলেন,"সীমান্তে উসকানি দিয়েছে বিজেপি। ভুলে গিয়েছিল বাংলাটাও ভারতবর্ষের মধ্যে পড়ে। আমরা আছি বলেই বাংলা কখনও দেশের ব্যাপারে প্রশ্ন করে না। দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলে। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, যারা এল, তাদের শিকল বেঁধে আনল কেন? কী উত্তর আপনাদের? জয়রাম রমেশরা বাংলার লোক নয়, গুজরাটের লোক, তারাও প্রশ্ন করেছেন।"

অভিবাসীদের হাতে হাতকড়া ও পায়ে শেকল পরিয়ে আমেরিকা থেকে ফেরানো হয় বলে অভিযোগ। টানা তিন তিনবার এভাবেই অভিবাসীদের পাঠানো হয়েছে বলে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। রবিবার তৃতীয় দফায় ফেরা বিমানে শিখদের পাগড়িও পরতে দেওয়া হয়নি। কেন্দ্রের দাবি প্রত্যেক দেশের নিজস্ব প্রোটোকল রয়েছে। তবু ভারতের তরফে অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার না করার বিষয়টি দেখতে বলা হয়েছে।
এদিন বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, "বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। প্রধানমন্ত্রী ওখানে থাকার সময়ও এভাবে পাঠিয়েছে। কই, প্রতিবাদ তো করেননি। যদি কেউ অবৈধভাবে ঢুকেও থাকে, বলেননি তো বিমান পাঠাচ্ছি, আমার লোকেদের ভারতে ফিরিয়ে নিয়ে আসব। তা না করে ৪০ ঘণ্টা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে পায়ে শেকল বেঁধে পাঠিয়েছে, শিশু থেকে মহিলা কেউ নিস্তার পাননি।"
মমতা আরও বলেন, "আমরা এতদিন কিছ বলিনি। আজকে বলতে বাধ্য হচ্ছি। দেশের স্বার্থ বিঘ্নিত করতে চাই না। আর তাই অভ্যন্তরীণ ব্যাপারে কেন্দ্র যা করবে তাই মেনে নেব। বাংলা তাতেই ভালো থাকে।" বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক প্রসঙ্গ টেনে মমতা বলেন, "সীমান্তে সুরক্ষা নিয়ে আপনারা যে নিজেদের বৈঠক করছেন, তাতে তো আমরা খুশি।"












Click it and Unblock the Notifications