Mamata Banerjee: "একটা-দুটো ভুল হতেই পারে...মুখ-মুখোশ চিনতে হবে," চাকরিহারাদের বৈঠকে বাম-বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বিজেপি ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। চাকরিহারাদের শোকে পাথর, সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না বলে জানান মমতা। মানুষ বিপদে পড়লে, রং দেখার দরকার নেই, বললেন মমতা। যদিও বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তাঁর। রায়ের পেছনে খেলা নেই তো? আশঙ্কা মুখ্যমন্ত্রীর।

মমতা বলেন,"আমাকে জেলে পুরে দিলেও আমি বলব। ২০২২ সাল থেকে নোংরা খেলা শুরু করেছে। চাকরি দেওয়া ক্ষমতা নেই, চাকরি যারা কেড়ে নেয় তাদের ধিক্কার।কোনটা মুখ ও কোনটা মুখোশ বুঝতে হবে। যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হয়েছে। আমি সিপিএমের চাকরি খাইনি। ৩৪ বছর ধরে অনেক অন্যায় করেছে। তুমি গিয়ে কেন মামলা করলে?" আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

mamata

মমতা আরও বলেন, "একটা দুটো কাজ করতে গিয়ে ভুল হতে পারে। ভুল সংশোধনের জন্য প্রশাসনকে সময় দাও। সেই সময় দাওনি।" মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই শিক্ষকদের একাংশের তরফে প্রবল বিরোধিতা ধেয়ে আসে। যদিও মমতা বলেন, "আমি সবসময় গালাগালি খাব, আমার কথা তো শুনতে হবে। যাদের পছন্দ শুনবেন, থাকবেন, গ্রহণ করবেন। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে।"

Take a Poll

সিপিএমকে আক্রমণ করে মমতার আরও বক্তব্য, "আমি অনেক কথা জেনেও সিপিএমের কারও কোনও চাকরি খাইনি। কারণ আমি বিশ্বাস করি বদলা নয়, বদল চাই। বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? উত্তর দিতে হবে। সিপিএমকে এর জবাব দিতে হবে। বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে আইসোলেট করা হবে না?" শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ মমতার।

মমতা আরও বলেন, "অনেকে আমার বক্তব্য রেকর্ড করে বিচারপতির কাছে পাঠাতে পারেন। আমাকে জেলে ভরার জন্য। রায়ের নেপথ্যে অন্য কোনও খেলা নেই তো। কে খেলাটা খেলল,সুপ্রিম কোর্ট জানাতে পারেনি, কারা যোগ্য, কারা অযোগ্য। আইনে বলা রয়েছে, ১০ হাজার অপরাধী সাজা পেয়ে যাক, এক জন নিরপরাধও যেন সাজা না পান।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+