Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata in London: 'কলকাতার মতোই লন্ডন,' বাকিংহ্যাম প্যালেসের সামনে 'ওয়ার্ম আপ'-র ভিডিও শেয়ার করে লিখলেন মমতা

Mamata in London: লন্ডনে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ছয় দিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে চেনা ছন্দেই শরীরচর্চা করতে দেখা গেল তাঁকে। টেমস তীরের শহরে সাতসকালে হেঁটে শরীরচর্চা মমতার। লন্ডনের সর্বনিম্ন তাপমাত্রা এখন ৭ ডিগ্রির আশেপাশে। আর তাই গরম পোশাক পরে কখনও হাইড পার্কে, কখনও আবার বাকিংহ্যাম প্যালেসের সামনে মর্নিং ওয়াকে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

সকালে শরীরচর্চার সেই ভিডিও নিজেই ফেসবুকে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে গিয়েছেন কুণাল ঘোষও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্নিং ওয়াকের ছবি শেয়ার করেছেন তিনিও। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, "ওয়াক নয়, ওয়ার্ম আপ।" হাইড পার্কে মুখ্যমন্ত্রীকে জগিং করতে দেখা গেল কুণালের ভিডিওতে।

mamata

ফেসবুকে ভিডিও শেয়ার করে মমতা লেখেন, "বাংলা ও ব্রিটেনের মধ্যে শতাব্দী প্রাচীন সম্পর্ক। যে সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি থেকে শুরু করে বাণিজ্যের উপর ভিত্তি হয়ে থেকেছে। গতকাল লন্ডনে নেমেছি আমরা। কলকাতার মতোই এই শহর। প্রাচীনের ঐতিহ্য বহন করার পাশাপাশি বর্তমানের বৈচিত্র্যও খাপ খেয়ে গিয়েছে এই শহরের সঙ্গে।"

লন্ডনের প্রাচীন সমস্ত ঐতিহ্যবাহী বহুতল থেকে শুরু করে রাস্তাঘাটের প্রশংসা করেন। একইসঙ্গে বাংলার সঙ্গে ব্রিটেনের আত্মিক যোগাযোগ রয়েছে বলেও উল্লেখ মমতার। সোমবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানেও যোগ দেন মমতা।

Take a Poll

কাল থেকে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। মঙ্গলবার ২৫ মার্চ ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় ব্রিটেনের শিল্পমহলের সঙ্গে বৈঠক সারবেন মমতা। তখন লন্ডনে সময় হবে দুপুর ২টো। সেন্ট জেমস কোর্ট হোটেলে হবে বৈঠক। সেখানেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটেনের প্রথম সারির শিল্পপতিদের অনেকেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। বাংলার সঙ্গে ব্রিটেনের শিল্পপতিদের সমন্বয় গড়ে তুলতেই উদ্যোগ নেবেন মমতা।

এরপর ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক রয়েছে বলে খবর। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যোগ দিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এর পরের দিন কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এখানে পৌঁছবেন ২৯ মার্চ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+