মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সন্তান নেই, আরজি করের মৃত চিকিৎসকের মা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর কী বললেন
আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর ২১ দিন অতিক্রান্ত। এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত এক। রাজ্য জুড়ে প্রতিদিনই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজনীতির দড়ি টানাটানি চলে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়ে সময় চাওয়ার পরেও বাবা-মা আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করে হাইকোর্টে যান। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। সেই পরিস্থিতিতে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বলেছেন নির্যাতিতার পরিবার বিচার চায় না।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কোনও ছেলে-মেয়ে নেই, তাই সন্তান হারানোর বেদনা তিনি বোঝেন না।
নির্যাতিতার মা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা তাঁর পছন্দ হয়নি। তিনি বলেছেন, সারা বিশ্ব মেয়ের পাশে। সবাই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছে। কিন্তু তিনি (মমতা) বলছেন, পরিবার বিচার চায় না। তিনি বলেছেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, এদিনও আর করের ঘটনা নিয়ে তৎপরতা ছিল সিবিআই-এর মধ্যে। সিবিআই ইতিমধ্যে যেখানে দেহ উদ্ধার হয়েছে বলে দেখানো হয়েছিল, সেখানে বারোবার গিয়েছে। নির্যাতিতাকে ঢেকে রাখা চাদর নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, তাদের ভিডিওগ্রাফির সময় মৃতদেহের ওপরে নীল চাদর ছিল। অন্যদিকে নির্যাতিতার বাবা-মা বলেছেন, তাঁরা যখন মেয়েকে দেখছিলেন, সেই সময় তার গায়ে ছিল সবুজ চাদর।












Click it and Unblock the Notifications