রাজ্যে জরুরি অবস্থার দাবি কংগ্রেসের! উত্তরে যা বললেন মমতা
একশো শতাংশ মানুষের সমর্থন তিনি পেয়েছেন। সেই সময় রাজ্যে জরুরি অবস্থা কিংবা রাষ্ট্রপতি শাসন জারির দাবি ওঠে কী করে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একশো শতাংশ মানুষের সমর্থন তিনি পেয়েছেন। সেই সময় রাজ্যে জরুরি অবস্থা কিংবা রাষ্ট্রপতি শাসন জারির দাবি ওঠে কী করে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে হিংসা, এমন কী গণনার সময়ও হিংসা ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে এদিন দেখা করে কংগ্রেসের এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই দলে ছিলেন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্য।
দিনের শেষে নবান্নে পঞ্চায়েতের ফল নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় এক সাংবাদিক জরুরি অবস্থা জারি নিয়ে কংগ্রেসের দাবিতে রাজভবনে যাওয়ার কথা জানান। সেই সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকের মুখ দেখতে চান। বলেন, ১০০ শতাংশ মানুষের ভোট পেয়েছেন। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি ওঠে কী করে।

Click it and Unblock the Notifications