Mamata Banerjee: SSC-র যোগ্যদের চাকরি ফেরাতে ২ মাসে বিকল্প ব্যবস্থা! "স্বেচ্ছায় স্কুলে যান," বড় ঘোষণা মমতার

Mamata Banerjee: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য, তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন মমতা। ২ মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস মমতার। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।"

চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, "আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।" যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না বলে আশ্বাস মমতার। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্যের তালিকা রাজ্যের হাতে তুলে দিক, দাবি মমতার। তিনি বলেন, "সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিক। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।"

MAMATA

সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে রাজ্যের তরফে। সেক্ষেত্রে যদি নেতিবাচক উত্তর মেলে, সেক্ষেত্রে সরকারের তরফে ২ মাসের মধ্যে যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। যতদিন না সরকারের তরফে চাকরি থেকে বরখাস্তের নোটিস আসছে, ততদিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।

Take a Poll

স্কুলের পঠনপাঠনে ব্যাঘাত ঘটা নিয়ে মমতা বলেন, "নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে। প্রথমে আমাকে তদন্তটা করতে দিন। যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালতের ব্যাখ্যা কী? স্কুল কে চালাবেন? বাকি কাজ কে করবে? কাউকে না খাইয়ে মারার অধিকার কারও নেই। চাকরি দিতে পারবেন না, আমার অনুরোধ তাঁরা যেন চাকরি কেড়ে না নেন।"

যদিও অযোগ্যদের নিয়ে এখনই কোনও আশ্বাস দিলেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তারপর যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে সত্যি তারা অযোগ্য বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কাকে কেন অযোগ্য বলা হচ্ছে, কে তদন্ত করেছে, সেটা দেখতে হবে। তবে যোগ্য অযোগ্যদের মধ্যে গোলমাল বাঁধাবেন না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+