Mamata Banerjee: "দুবাই গেলে নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র ইসলাম হবেন না?" আক্রমণ শানিয়েও কথা ফিরিয়ে নিলেন মমতা

Mamata Banerjee: ওয়াকফ ইস্যুতে নেতাজি ইন্ডোরে বৈঠক থেকে প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ মমতার। হিন্দুদের উৎসবে সবাই সামিল হন, মুসলিমদের উৎসবে অংশ নিলে দোষ কোথায়? প্রশ্ন তুলে মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, "সৌদি আরবে গিয়ে আপনি কোলাকুলি করলে তখন ভুল হয় না? তখন নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র ইসলাম হবেন না? আর মমতা গেলেই পদবী বদলে দেন।"

যদিও পর মুহূর্তেই নিজের বলা কথা প্রত্যাহার করে নেন মমতা। বলেন, "সৌজন্য বোধের কারণে আমার বলা নরেন্দ্র ইসলাম শব্দটি আমি প্রত্যাহার করে নিলাম।" এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠকে স্টেজেই হিন্দু, মুসলিম, শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশে নিয়ে এক ফ্রেমে রেখে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata attacks Modi

প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতার আরও আক্রমণ, "অমিত শাহকে কেউ চেনেন না। ওঁকেই চেনেন, যাকে গুজরাটের দাঙ্গায় দেখা গিয়েছে। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসেন, তার কীকরে বুঝবেন, মানুষের রক্তের দাম অনেক বেশি। এরা বোঝে না। তাই ওদের বোঝাতে গেলে লড়াই করার শক্তি দিতে হয়। বাংলায় চুপ থাকুন। এরপর অভিন্ন দেওয়ানি বিধি আনবে। যদিও চ্যালেঞ্জ হবে। ওয়াকফও চ্যালেঞ্জ হবে। সংবিধানকেও সংশোধন করা হবে।"

মমতা আরও বলেন, "এরপর বলছে অভিন্ন দেওয়ানি বিধি আনবে, খ্রিষ্টানরা চুপ থাকবে? মুসলিমদের না হয় বিরোধী মনে করেন। কিন্তু দুবাই গেলে, সৌদি আরব গেলে কাদের সঙ্গে গলা মেলান? কাদের আতিথেয়তা গ্রহণ করেন? অনেক হিন্দুও ওয়াকফ সম্পত্তি দান করেছে। ওয়াকফ আইনে যা করেছে, আমরা সমর্থন করিওনি, করবও না। চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার ক্ষমতার লোভে চুপ থেকেছেন।"

Take a Poll

প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতার। অমিত শাহই দেশের সবচেয়ে ক্ষতি করেছেন বলে বিস্ফোরক অভিযোগ মমতার। শাহকে নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ মমতার। এদিন যোগী আদিত্যনাথকেও আক্রমণ শানালেন মমতা। উত্তরপ্রদেশের সভা থেকে মুর্শিদাবাদের হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে নিশানা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন পাল্টা আক্রমণ মমতারও।

মমতা আরও বলেন, "উত্তরপ্রদেশে শিক্ষকদের চাকরি গিয়েছে। যোগী সবচেয়ে বড় ভোগী। খালি বড় বড় কথা বলেন। মহাকুম্ভে কতজন মারা গেল, সেই লিস্ট এখনও দেয়নি, শুধু মুখে বড় বড় কথা। কজনকে এনকাউন্টার করেছেন? উত্তরপ্রদেশে বিরোধীদের ব়্যালি করতে দেয় না। বাংলায় তবু স্বাধীনতা রয়েছে। সিপিআইএমও ব়্যালি করে। দিল্লিতে বাঙালি এলাকায় মাছ মাংস বন্ধ। এখানে এলে সব বন্ধ করে দেবে। কয়েকদিন শিক্ষকদের চাকরি নিয়ে খেলল। নিজেরাই চাকরি খেল, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+