Mamata attacks Amit Shah: দেশের সবচেয়ে ক্ষতি করেছেন অমিত শাহ! আক্রমণ মমতার, "কন্ট্রোল করুন," মোদীকে 'পরামর্শ'

Mamata Banerjee: ওয়াকফ ইস্যুতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহের জন্য অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ মমতার। অশান্তিতে ইন্ধন দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করার দায়ে শাহের দিকে সরাসরি আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে অমিত শাহকে নিশানা করে মমতা স্পষ্টতই বলেন, "সবচেয়ে বেশি দেশের ক্ষতি করেছেন উনি। সমস্ত এজেন্সিকে ওনার হাতে দিয়ে দিয়েছে।" এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পরামর্শ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, "মোদীজিকে বলব, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কী করছেন দেখুন।"

Mamata attacks amit shah

অমিত শাহকে 'কালিদাস' বলেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গাছের যে ডালে বসে আছেন, সেই ডালই কাটছেন, কটাক্ষ ছুড়লেন মমতা। মমতা আরও বলেন, "বিজেপির যত আইটি সেক্টর রয়েছে, তাতে অমিত শাহেরই কোম্পানি। আমি বলতে চাই না। কিন্তু উনি কালিদাসের মতো যে ডালে বসে, সেই ডালই কাটলে বলতে তো হবেই। কিচ্ছু করার নেই।"

অমিত শাহ কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না, দাবি মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "আপনি তো প্রধানমন্ত্রী হবেন না। নরেন্দ্র মোদী চলে গেলে আপনি কী করবেন? তখন তো হামাগুড়ি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, সব এজেন্সি ওঁর হাতে দিয়ে দিয়েছেন, দয়া করে একটু দেখুন। এজেন্সিদের দিয়ে বসে বসে সব প্ল্যান করছে।" তাই মুর্শিদাবাদের অশান্তি একেবারেই পূর্ব পরিকল্পিত বলে দাবি মমতার।

Take a Poll

একা স্বরাষ্ট্রমন্ত্রীকেই নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধেও একরাশ অভিযোগ মমতার। সংবাদসংস্থা এএনআইয়ের এক্স পোস্ট উল্লেখ করে মমতা বলেন, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশি যোগের ইঙ্গিত দিয়েছে। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করে মমতা বলেন, "কেন আপনাদের লোক এসে দাঙ্গা করে পালিয়ে গেল? বাংলাদেশের লোক যদি করে, তাহলে বিএসএফ কেন অ্যালাও করল? কেন সীমান্ত পেরিয়ে ঢুকতে দিলেন?"

সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ ও স্বরাষ্ট্রমন্ত্রককেই ঠেললেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "প্লেন চলছে, কীভাবে কারা আসছে, কোনও রিপোর্ট পাই না। আগে এয়ারপোর্টে আমাদের পুলিশ থাকত। এখন তো সেটাও তুলে নিয়েছে। ট্রেনও চলছে। কারা কীভাবে আসছে, আমাদের রিপোর্ট শেয়ার করেন না। আপনি কী ভেবেছেন, লুকিয়ে লুকিয়ে খেলা খেলবেন, আমাদের জানতে দেবেন না?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+