স্বাস্থ্য দফতরেও বড় রদবদল, রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা কে হলেন?

স্বাস্থ্য দফতর ঘুঘুর বাসা। সেই অভিযোগ সরকারি জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের বাইরে তাঁদের আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, স্বাস্থ্য দফতরেও বদল হবে।

২৪ ঘন্টার মধ্যে সেই কথা রাখল নবান্ন। মঙ্গলবার বিকেল চারটের আগেই স্বাস্থ্য দফতরের দুই আধিকারিককে সরিয়ে দেওয়া হল। তাঁদের নতুন জায়গায় বদল করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েক ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোঁরেন।

Mamata Banerjee

রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার বিবৃতি জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের দুই পদস্থ আধিকারিকের সরে যাওয়ার বিষয়টি বলা হয়েছে। এত দিন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার। তাঁকে এবার জনস্বাস্থের স্পেশাল অফিসার অন ডিউটি পদে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিকর্তার পদে ছিলেন কৌস্তভ নায়েক। তাঁকে ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে এখনও কাউকে ঠিক করা হয়নি। সেই নাম পরে জানানো হবে। এই কথা জানানো হয়েছে।

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মতো এই কাজ করা হল৷ তা জানানো হয়েছে। রাজ্যের হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দিতে হবে। এই দাবি আন্দোলনকারীদের প্রস্তাবের মধ্যে ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সবাইকে একসঙ্গে সরিয়ে দিলে পরিকাঠামো ভেঙে যাবে। সেজন্য হেলথ সেক্রেটারিকে আর সরানো হয়নি।

স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। পড়ুয়াদের উপর নিগ্রহ হচ্ছে। পাশ করানোর জন্য টাকা দেওয়া। একাধিক অভিযোগ স্বাস্থ্য দফতরের কাছে পৌঁছেছিল। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা হয়নি। বিভিন্ন হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলিতে অন্যায় চলছিল দীর্ঘদিন ধরে।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা হয়। তারপর জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেন। একের পর এক অভিযোগ বাইরে বেরোতে থাকে। সিনিয়র ডাক্তাররাও একইভাবে অভিযোগ করছিলেন। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের বদলি করলেন। এই কথা জানানো হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+