জামিনে মুক্ত মদন আপাতত পুলিশের নজরে 'গৃহবন্দি'
কলকাতা, ৫ নভেম্বর : কলকাতা হাইকোর্টের রায়ে ফের আবার গ্রেফতারের ফাঁড়া রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী তথা সারদা মামলার অন্যতম অভিযুক্ত মদন মিত্রের উপরে। [মদন মিত্রকে কী দেখে 'ফিট সার্টিফিকেট' এসএসকেএমের?]
কয়েকদিন আগে নিম্ন আদালতে জামিন পান মদনবাবু। সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। এদিন সেই মামলার রায়ে হাইকোর্ট জানিয়েছে ১৭ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে। ততদিন পুলিশের নজরে গৃহবন্দি থাকতে হবে মদন মিত্রকে। [জামিনে মুক্ত মন্ত্রী মদন : সব জেনেও কেন প্রস্তুত ছিল না সিবিআই]

গত শনিবার সারদা মামলায় ব্যক্তিগত ২ লক্ষ টাকার বন্ডে জামিন পান মদন মিত্র। ঘটনার দিন সিবিআইয়ের হাতে কেস ডায়েরি না থাকা ও বারবার ডাকা সত্ত্বেও তদন্তকারী অফিসারের উপস্থিত না থাকা সহ নানা কারণে মদনবাবুর পক্ষে রায় দেন বিচারক পিপি দাস। [ছেলের বিয়ের এত টাকা জুগিয়েছে কে? মদনকে প্রশ্ন সিবিআইয়ের]
সেই রায় অন্যায্য ও আগে থেকে ঠিক করা এই দাবি করে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। তবে সেদিন মদনবাবুর পক্ষে আইনজীবী না থাকায় এদিন শুনানির দিন ধার্য করা হয়। [মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!]
এদিন শুনানিতে নিম্ন আদালতের রায়কে কার্যত সমালোচনায় ভরিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং একইসঙ্গে জানিয়েছে, মদনবাবু অন্তর্বর্তী সময়ের জন্য গৃহবন্দি থাকবেন। বাইরের কারও সঙ্গে দেখা করতে পারবেন না।
প্রসঙ্গত, এই মুহূর্তে নানা শারীরিক সমস্যা নিয়ে কলকাতার একটি নামী হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র।












Click it and Unblock the Notifications