ফের হাসপাতালে মদন মিত্র, কী দেখে 'ফিট সার্টিফিকেট' এসএসকেএমের? উঠছে প্রশ্ন
কলকাতা, ৩ নভেম্বর : নিজেদের বিশ্বাসযোগ্যতা নিয়েই ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের সেরা হাসপাতালের অন্যতম এসএসকেএম।
মাসের পর মাস আদালতের প্রশ্নের মুখে পড়ে যে মদন মিত্রকে প্রায় বুক দিয়ে আগলে রেখেছিলেন এসএসকেএমের কর্তারা, সেই মদনবাবুকেই আদালতে জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে 'ফিট' ঘোষণা করে বাড়ি পাঠিয়ে দেন হাসপাতালের চিকিৎসকেরা।

এদিন দেখা গেল সেই 'ফিট' মদনবাবুকেই ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভর্তি করতে হল হাসপাতালে। তবে এবার অবশ্য মদনবাবু সরকারি হাসপাতালের বদলে শহরের এক নামী বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন।
এর আগে জেলের বদলে মাসের পর মাস মদনবাবু এসএসকেএমের কেবিন আটকে পড়েছিলেন। হাইপারটেনশন, টাইপ-টু ডায়বেটিস, ডায়বেটিক নেফ্রোপ্যাথি, সিওপিডি, স্লিপ অ্যাপনিয়া এবং মানসিক অবসাদের মতো জটিল নানা রোগের ফিরিস্তি শোনা গিয়েছিল চিকিৎসকদের মুখেও।
আর সেজন্যই বারবার জেরা করতে এসে খালি হাতে ফিরতে হয়েছে তদন্তকারী অফিসারদের। আদালতের নির্দেশ পেয়েও মামলায় বেশিদূর এগোতে পারেননি তদন্তকারীরা। এসএসকেএম হাসপাতালে যে চিকিৎসকদের তত্ত্বাবধানে মদনবাবু ছিলেন, তারা জেরা করার মতো অনুমতি দেননি সিবিআই বা ইডিকে।
এমনকী মদনবাবুর জামিনের আগের মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি তিনি এতটাই 'ফিট' রয়েছেন যে বাড়ি যেতে পারবেন পরেরদিনই। অথচ সেটাই হয়েছে। কোনও কোনও মহল থেকে সরকাপি নির্দেশের কথা বলা হচ্ছে। নবান্নের নির্দেশেই কখনও মদনবাবুকে 'ফিট' বলতে হয়েছে তো কখনও 'আনফিট'।
আপাতত এসএসকেএমের চিকিৎসকেরা নন, অসুস্থ বোধ হওয়ায় মদনবাবুকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন পরিবারের লোকেরা। সেই হাসপাতাল মদনবাবু সম্পর্কে কী রায় দেয় সেটাই আপাতত দেখার।
অন্যদিকে সিবিআই মদন মিত্রের জামিনের বিরোধিতা করে এদিন হাইকোর্টে আপিল করবে। সেই মামলায় কি রায় হয় সেদিকেও চোখ রয়েছে সকলের।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications