Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Uttar: সুদীপের জয়েও কাঁটা জোড়াসাঁকো ও শ্যামপুকুর, মন্ত্রী শশীর খাসতালুকেই বিজেপির লিড

Kolkata Uttar: কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটি দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। বিতর্ক ও ঝড়ঝাপটা সামলে ফের জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এই কেন্দ্রটি সকলের নজরে ছিল তার কারণ, তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই আসনে তাঁকেই প্রার্থী করে গেরুয়া শিবির। সুদীপ জিতলেন, তবে কমল জয়ের মার্জিন।

Kolkata Uttar

তাপস রায়, কুণাল ঘোষরা তৃণমূলে থেকেই সুদীপের বিরুদ্ধে সরব হন। তাপস দলত্যাগ করেন। কুণালকে খোয়াতে হয় দলের পদ। তাপস রায় বিজেপি প্রার্থী হেরে গেলেও সুদীপের মার্জিন কমাতে পেরেছেন। সেই সঙ্গে ২টি বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে তৃণমূল।

২০০৯ সালে সুদীপের জয়ের মার্জিন ছিল ১,০৯,২৭৮। ২০১৪ সালে তা কমে হয় ৯৬,২২৬। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুদীপ জিতেছিলেন ১,২৭,০৯৫ ভোটে। এবারের ব্যবধান ৯২,৫৬০। ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৯.৯৬ শতাংশ ভোট, এবার তা কমে ৪৭.৪৪ শতাংশ।

কলকাতা উত্তর আসন জিততে না পারলেও বিজেপির শক্তিবৃদ্ধি অব্যাহত। ২০১৬ সালের লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল ২৫.৮৮ শতাংশ, ২০১৯ সালে তা বেড়ে হয় ৩৬.৫৯ শতাংশ, এবার এই লোকসভা কেন্দ্রে ৩৭.৭৮ শতাংশ ভোট পেয়েছে গেরুয়া শিবির।

তাপস রায় দলে যোগ দিতেই তাঁকে প্রার্থী করা উচিত হয়নি বলে বিজেপির একাংশ মনে করছে। যদিও তাপস-ফ্যাক্টর যে কাজ করেছে তার প্রমাণ ভোটের ফলেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এই লোকসভা কেন্দ্রের সব বিধানসভা ক্ষেত্রেই এগিয়ে ছিল তৃণমূল। যদিও লোকসভা নির্বাচনের ফলের নিরিখে মমতার দল পিছিয়ে পড়েছে দুটি বিধানসভায়।

২০২১ সালে জোড়াসাঁকো বিধানসভা আসনটি ১২,৭৪৩ ভোটে জিতেছিল তৃণমূল। ২০১১ থেকে শশী পাঁজা জিতে আসছেন শ্যামপুকুর বিধানসভা থেকে। তিনি রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও বটে। প্রয়াত অজিত পাঁজার বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে শশী ও তাঁর স্বামীর সঙ্গে দেখা হয়েছিল তাপসের।

২০১১ সালে শশী জেতেন ২৭,০৩৬ ভোটে, ২০১৬ ও ২০২১-এ তিনি জিতেছিলেন যথাক্রমে ১৩,১৫৫ ও ২২,৫২০ ভোটে। কলকাতা উত্তরে শশী বা তাঁর মতো কোনও মহিলাকে প্রার্থী করার পক্ষে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। দেখা যাচ্ছে, সেই শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে এবার লোকসভা ভোটে বিজেপি এগিয়ে। সুদীপ পেয়েছেন ৪৮,০৬৩টি ভোট, তাপস পেয়েছেন ৪৯,৬৬২টি ভোট।

জোড়াসাঁকোয় সুদীপ পেয়েছেন ৪১,৮৯৩ ভোট, তাপস ৪৯,২৯৪ ভোট। বেলেঘাটা বিধানসভায় উপনির্বাচন আসন্ন। সেখানে সবচেয়ে বেশি লিড সুদীপের। এখানে সুদীপ পেয়েছেন ৯২,৬৪৩ ভোট, তাপসের প্রাপ্তি ৪৬,৫৩১টি ভোট। এই বিধানসভা ক্ষেত্রই সুদীপের ৯২,৫৬০ ভোটে জেতার পথ প্রশস্ত করে দিয়েছে।

চৌরঙ্গীর বিধায়ক সুদীপের স্ত্রী নয়না। এখানে সুদীপ পেয়েছেন ৫৫,০৩১টি ভোট, তাপস ৪০,৩৮৬ ভোট। মানিকতলা বিধানসভা ক্ষেত্রে সুদীপ পেয়েছেন ৬৬,৯৬৪টি ভোট, তাপস ৬৩,৩৮৯। কাশীপুর-বেলগাছিয়ায় সুদীপের ঝুলিতে গিয়েছে ৬৫,১৩৭টি ভোট, তাপস পেয়েছেন ৫৭,৮৬৯টি ভোট। পোস্টাল ব্যালটে সুদীপ পেয়েছেন ১৫১৯টি ভোট, তাপস ৮৬৮টি। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা এখানে পেয়েছে তৃণমূল। কেন না, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এখানে ১,১৪,৯৮২টি ভোট পেয়েছেন।

এই লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মোট ৪,৫৪,৬৯৬টি ভোট। বিজেপির তাপস রায় ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য পেলেন যথাক্রমে ৩,৬২,১৩৬ ও ১,১৪৯৮২ ভোট। সুদীপ পান ৪৭.৪৪ শতাংশ ভোট, তাপস ৩৭.৭৮ শতাংশ, প্রদীপ ১২ শতাংশ ভোট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+