নির্বাচনের মধ্যেই 'বাহুবলি' তৃণমূল নেতার সঙ্গে গোপন বৈঠক কুণালের! মমতার নির্দেশে গেলেন পরেশ-সুদীপও
Lok Sabha Election 2024 Phase 7: সপ্তম এবং শেষ দফার নির্বাচন চলছে। দেশের পাশাপাশি বাংলার একাধিক আসনে নির্বাচন চলছে। তবে সবার নজর উত্তর কলকাতা লোকসভা আসনের দিকে। এবার এই কেন্দ্রে তৃণমূলের পাঁচবারের জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক, বর্তমান বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই।
কার্যত দুই প্রার্থীর কাছে এই নির্বাচন (Lok Sabha Election 2024 Phase 7) প্রেস্টিজিয়াস ফাইট। কার্যত মাটি কামড়ে থেকে লড়াই চলছে।

আর এর মধ্যেই 'বাহুবলি' তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে গোপন বৈঠক কুণাল ঘোষেরn(Kunal Ghosh)। নির্বাচন চলাকালীন হঠাত এহেন গোপন বৈঠক কেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই সেখানে পৌঁছে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) নির্দেশেই সেখানে তিনি গিয়েছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমে। তবে কী নির্দেশ দিয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি।
#WATCH | TMC candidate, Sudip Bandyopadhyay says, "...I will move around my constituency... I have won 5 times, my target is to win with an even bigger margin in the sixth term." https://t.co/rQhVl6UK91 pic.twitter.com/VDEDd0O2Gi
— ANI (@ANI) June 1, 2024
সবথেকে বড় বিষয়ে কিছুক্ষণের মধ্যেই রাজু নস্করের অফিসে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থী সহ একের পর এক তৃণমূল নেতার ভোটের দিন এই বৈঠক কেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর কলকাতা থেকে জিতেছি। মানুষের ভোটেই জয় পেয়েছি। এবারও তৃণমূল এমনই এখানে জিতবে বলে জানান উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী। তবে কোনও গোপন বৈঠক রাজুর অফিসে হচ্ছে না বলেই দাবি তাঁর। কুণালের আসার খবর পেয়েই সেখানে আসা বলে জানিয়েছেন সুদীপ।
এই প্রসঙ্গে কুণালের দাবি, ভোটের দিন বুথে ভোট হচ্ছে। সবাই মিলে একসঙ্গে বলে আড্ডা চলছে। বলে রাখা প্রয়োজন, অনেকে বলেন তৃণমূল নেতা রাজু নস্করের অঙ্গুলি হেলনে ভোট হয় উত্তর কলকাতায়। প্রথমে বাম আমল এরপর তৃণমূলে থেকে ভোট করান। এমনটাই অভিযোগ রয়েছে বিরোধীদের।
সম্প্রতি তাপস রায়ের প্রচারে এসে রাজু নস্করের নাম করে কার্যত সাবধানবানী দিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী।ভোটের দিন যাকে ঘিরে এত বিতর্ক, সেই রাজু জানিয়েছেন, বৈঠক কিছু হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তাতেই এখানে তৃণমূল জিতবে। বলে রাখা প্রয়োজন, আজ কলকাতা উত্তর ছাড়াও বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications