List of Train Cancelled: হাওড়া-শিয়ালদহ তো বটেই, ডানকুনি লাইনেও একাধিক ট্রেন বাতিল! দেখুন রেলের বিজ্ঞপ্তি
List of Train Cancelled: রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন হাওড়া। প্রতিদিন এই স্টেশন থেকে কয়েক লাখ মানুষ যাতায়াত করে থাকেন রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায়। একগুচ্ছ লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ট্রেন প্রতিনিয়ত এই স্টেশন থেকে ছাড়ে। তাই এই স্টেশনের পরিষেবায় কোনও রকম সমস্যা হলে বিপাকে পড়েন যাত্রীরা। এবার সেই স্টেশনেই পাওয়ার ব্লক করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে। ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। যার ফলে ফের একবার চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে চলেছেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ এপ্রিল, রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ওই পাওয়ার ব্লক থাকবে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে বেশ কিছু কাজ হবে। সেই কারণেই রেল পরিষেবায় প্রভাব পড়বে। জানা গিয়েছে, ট্র্যাক, সিগন্যাল, ওভারহেড সহ বিভিন্ন জিনিস খতিয়ে দেখবেন রেলের আধিকারিকরা (List of Train Cancelled) ।

রেলের দাবি, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে সেই কারণেই। আর তাই বহু ট্রেন বাতিল থাকছে। এমনকি সময়সূচিতেও বদল থাকছে একটি ট্রেনের। সমস্যায় পড়তে না চাইলে এখনই জেনে নিন বিস্তারিত তথ্য।
List of Train Cancelled: কোন কোন লাইনের কী কী ট্রেন বাতিল থাকবে, দেখে নিন
হাওড়া থেকে 36033 ও 36825 নম্বর ট্রেন
চন্দনপুর থেকে 36034 নম্বর ট্রেন
বর্ধমান থেকে 36834 নম্বর ট্রেন
ডানকুনি থেকে 32228 ও 32232 নম্বর ট্রেন
শিয়ালদহ থেকে 32227 ও 32231 নম্বর ট্রেন
List of Train Cancelled: দেরিতে ছাড়বে এই ট্রেন
এছাড়া 12504 আগরতলা- এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ৫০ মিনিট দেরীতে চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রবিবার রাম নবমী। অন্যদিকে বাসন্তি পুজো চলছে। বহু মানুষ কলকাতায় আসতে পারেন। এক ধাক্কায় এতগুলি ট্রেন বাতিলে সমস্যায় পড়বেন যাত্রীরা। যদিও এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।
বলে রাখা প্রয়োজন, প্রত্যেক সপ্তাহেই শনিবার এবং রবিবার আসলেই কোনও না কোনোও লাইনে ট্রেন বাতিল থাকছেই। যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যা নিয়ে চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়। যদিও রেলের দাবি, পরিষেবার মান উন্নয়ন করতেই এহেন পদক্ষেপ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications