কংগ্রেসের জন্য আসন ছেড়ে রেখে প্রার্থী তালিকা ঘোষণায় বামেরা

কলকাতা, ৭ মার্চ : কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে রেখে এবারের বিধানসভা ভোটের লড়ার জন্য প্রথম পর্বের বাম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন আলিমুদ্দিনের কর্তারা। এদিন তার আগে আলিমুদ্দিনে বৈঠকে বসেছেন দলীয় নেতৃত্ব। [বিধানসভা নির্বাচন ২০১৬ : কোথায় কবে ভোট দেখে নিন]

গণতন্ত্র ও ধর্মীয় অখণ্ডতা রক্ষা ও কেন্দ্র রাজ্য অপশাসনকে সামনে রেখে এবারের রাজ্য বিধানসভা ভোটে একসঙ্গে জোটবদ্ধ লড়াই করবে বামেরা। সেজন্য কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলেছে সমানে। [নির্বাচন ২০১৬: প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের]

কংগ্রেসের জন্য আসন ছেড়ে রেখে প্রার্থী তালিকা ঘোষণায় বামেরা

সূত্রের খবর, আপাতত কংগ্রেসের জন্য ৮৫টি আসন ছেড়ে দিচ্ছে বামেরা। এছাড়া আর কোনও বিষয় উত্থাপিত হলে তখন রফাসূত্র বের করার চেষ্টা করা হবে। তৃণমূল সহ বিরোধীদের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থীই যাতে দাঁড় করানো হয়, সেটা নিশ্চিত করতেই যাবতীয় আলোচনা চলেছে সমানে। [পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষিত : কোন রাজ্যে কার আসন কত? দেখে নিন]

এদিন যে প্রার্থীতালিকা প্রাথমিকভাবে প্রকাশ করা হবে তাতে রাজ্যসম্পাদকমণ্ডলীর বেশ কিছু সদস্যকে ভোটে লড়তে দেখা যাবে। সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রামচন্দ্র ডোম, অমিয় পাত্র ও রবীন দেবরা এবারের ভোটে লড়বেন। এছাড়া সুভাষ নস্কর, তপন হোড়, বিশ্বনাথ চৌধুরী, আনুসুর রহমান, অশোক ভট্টাচার্যও রয়েছেন সেই তালিকায়। [জনমত সমীক্ষা : ১৫৬ টি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূলই]

আলিমুদ্দিন সূত্রে খবর, পুরনো মুখের সঙ্গে নতুন মুখ মিশিয়ে কম বয়সী প্রার্থীদের দাঁড় করানোর বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের ভোটে। এছাড়া উত্তরবঙ্গে যে আসনগুলি নিয়ে কংগ্রেস এবং শরিক ফরওয়ার্ড ব্লক ও আরএসপিকে নিয়ে জটিলতা রয়েছে তা পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশের আগে মিটিয়ে ফেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+