কম্পিউটার মেকানিক ছেলের দেহ আগলে বৃদ্ধা মা! পুলিশ নিয়ে গেল হাসপাতালে
মা উত্তমা কুণ্ডু জানেন ছেলের জন্ডিস হয়েছিল। কিন্তু জানতে পারেননি যেটা সেটা হল ছেলের মৃত্যু হয়েছে।
মা উত্তমা কুণ্ডু জানেন ছেলের জন্ডিস হয়েছিল। কিন্তু জানতে পারেননি যেটা সেটা হল ছেলের মৃত্যু হয়েছে। আর রিজেন্ট পার্ক এলাকার সেই বাড়িতেই তিনদিন ধরে রয়েছেন তিনি। কেননা বৃদ্ধা মায়ের বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে বৃদ্ধাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধার ছেলের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গড়িয়ার রামগড়ে একটি বাড়ির নিচের তলায় বছর চারে ভাড়া থাকতেন সোমনাথ কুণ্ডু নামে এক যুবক। সঙ্গে বৃদ্ধা মা। কম্পিউটার মেকানিকের কাজ করতেন তিনি। পাড়ার সকলের কাছে মিশুকে বলেই পরিচিত। তবে বাড়ির সব খাবার বাইরে থেকে আসত বলে জানা গিয়েছে।
ভাড়াটিয়ার ঘর থেকে দুর্গন্ধ বেরনোয় বাড়িওয়ালা রিজেন্ট পার্ক থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে সোমনাথ কুণ্ডুর দেহ উদ্ধার করে। তবে পাশেই শুয়ে থাকা মায়ের ওঠার সামর্থ ছিল না। পুলিশ তাঁকে এমআর বাঙুর হাসপাতালে পাঠায়।
মা উত্তমা কুণ্ডু জানান, দিন পনেরো আগে ছেলে জন্ডিস ধরা পড়েছিল। তবে ছেলে যে এতটাই অসুস্থ তা হয়ত বুঝতে পারেননি শয্যাশায়ী মা। হয়ত বাইরেরর কাউকে ডাকার সামর্থও ছিল না তাঁর। সোমনাথ কুণ্ডুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications