Jadavpur: হামলা 'প্রাণঘাতী', বললেন কুণাল! ধাক্কাধাক্কিতে অসুস্থ ব্রাত্যের হুঁশিয়ারি, আবার যাব ক্যাম্পাসে

Jadavpur University: প্রাণঘাতী হামলা করা হয়েছে। আর তা একেবারে পরিকল্পনা করে করা হয়েছে বলে দাবি কুণাল ঘোষের। এই ঘটনার পিছনে বামেরা আছে বলেও দাবি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এদিন বাম মনোভাবাপন্ন ছাত্রদের আন্দোলন তীব্র আকার নেয়। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ভাঙচুর চালানো হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে।

খুলে দেওয়া হয় গাড়ির চাকার হাওয়া। এমনকী মন্ত্রীর সঙ্গে থাকা পাইলটকারের ভাঙচুর চালানো হয় অভিযোগ। কোনও রকমে ক্যাম্পাস (Jadavpur University) ছেড়ে বেরিয়ে আসতে পারেন মন্ত্রী। ছাত্রদের অভিযোগ, গাড়ি নিয়ে দ্রুত গতিতে বেরনোর সময় ছাত্রদের ধাক্কা দেওয়া হয়। তাতে দুজন আন্দোলনকারী হাসপাতালের চিকিৎসাধীন বলে অভিযোগ।

bratya basu

  • Jadavpur University: অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য

অন্যদিকে প্রবল ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, শরীরের বেশ কিছু জায়গায় চোট আছে মন্ত্রীর। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

হাসপাতাল থেকে বেরিয়ে অতি-বাম ছাত্র সংগঠনকে তীব্র আক্রমণ শানান ব্রাত্য বসু। বলেন আমি আলোচনার জন্য বারবার জানিয়েছিলাম। কিন্তু ওরা নৈরাজ্য চেয়েছিল। আর সেই কারণেই এই ঘটনা। শিক্ষামন্ত্রী বলেন, উগ্র বামপন্থীদের কাণ্ড এসব। আমি বুঝলাম না, এ কোন গণতন্ত্র?" তবে আগামিদিনে আবার যাদবপুর ক্যাম্পাসে যাব। এবং সেখানে ওয়েবকুপার সম্মেলনও হবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, এই ঘটনা একেবারে পরিকল্পনা করে করা হয়েছে। প্রাণঘাতী হামলা বলেও দাবি। কুণাল বলেন, মন্ত্রী তো আলোচনা করতে চেয়েছিলেন। এরপরেও কেন হামলা হল। গাড়ির কাচে যে ভাবে হামলা হয়েছে তা প্রাণঘাতী ছাড়া আর কিছু নয় বলেও দাবি তৃণমূল নেতার। এই বিষয়ে অবিলম্বে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেই দাবি জানান। ঘটনার পর ওয়েবকুপার তরফে যাদবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনার পরেই জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা তৃণমূল শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। হামলা চালানো হয় শাসকদলের আরও একটি অফিসেও। ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে অশান্তি না ছাড়ায় সেজন্য ক্যম্পাসের বাইরে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে।

বলে রাখা প্রয়োজন, আজ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুমার বৈঠক ছিল। আর সেই বৈঠকের আগে থেকে অশান্তি শুরু হয়। যা বেলা গড়াতেই একেবারে রণক্ষেত্র আকার নেয় বিশ্ববিদ্যালউ চত্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+