দেবীর বোধনে হবে অন্যরকম চক্ষুদান, ৯২তম বর্ষে নতুন দৃষ্টি পাবেন ৯২ জন
দেবীর বোধনে হবে অন্যরকম চক্ষুদান, ৯২তম বর্ষে নতুন দৃষ্টি পাবেন ৯২ জন
মহালয়ার দিন ৫ সেপ্টেম্বর রবিবার দেবীপক্ষের সূচনা হবে। আর সেই সূচনায় হবে দেবীর চক্ষুদান। সঙ্গে নতুন দৃষ্টি পাবে ৯২জন। আসলে ওই দিন কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গনে ৯২ জন মরণোত্তর চক্ষুদান করবেন।

৯২তম বর্ষে বিশেষ অঙ্গিকার
কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব এর বিরানব্বই ৯২তম বর্ষের পুজো মন্ডপে সকাল দশটায় মা দুর্গার চক্ষুদান অনুষ্ঠিত হবে। ঐদিন এক ই সময়ে যারা এই সুন্দর উৎসব চাক্ষুষ দেখতে পায়না তাদের জন্য বিরানব্বই জন মরনোত্তর চক্ষুদান করবেন। অঙ্গিকার পত্র সংগ্রহ করতে উপস্থিত থাকবেন এমপি বিড়লা আই ফাউন্ডেশনের কর্তৃপক্ষ।

কুমোরটুলির পুজোর ঐতিহ্যবাহী ইতিহাস
১৯৩৮ সাল, দেশের স্বাধীনতা লাভে তখনও কয়েক বছর দেরী। সুভাষচন্দ্র বসু তখন বাঙালির একটি আবেগ। তাই ওঁনাকে তখন বেশ কয়েকটি পুজোর সভাপতি নিযুক্ত করা হয়। বাগবাজারের সভাপতি হবার পাশাপাশি তিনি কুমোরটুলি সার্বজনীন এর সভাপতি পদও পান। সবসময় চেয়েছেন পুজোয় নতুনত্ব। কিন্তু ঐ বছরেই পঞ্চমীর রাতে আগুন লেগে প্রতিমা নষ্ট হয়ে যায়। আর এদিকে তার পরদিনেই বোধন! সভাপতি তড়িঘড়ি গেলেন কুমোরটুলির প্রখ্যাত শিল্পী গোপেশ্বরের কাছে। অনুরোধ করেন আরেকটি মূর্তি একরাতে গড়ে দেওয়ার।

এক চালা থেকে পাঁচ চালা
কিন্তু একচালা মূর্তি গড়া সময়সাপেক্ষ। তখন সুভাষচন্দ্র বসু উপায় বলে দেন, একচালায পরিবর্তে পৃথক পৃথক চালায় মূর্তি তৈরি করতে বলেন। এই কাজে গোপেশ্বরের সঙ্গী শিল্পীরাও লেগে পড়েন। মূল দুর্গামূর্তি গড়েন গোপেশ্বর আর অন্যান্যরা দুর্গার সন্তানদের তৈরি করেন।

ধর্মসংস্কৃতির অবমাননা
একচালার পরিবর্তে পাঁচচালা! এ তো ধর্মসংস্কৃতির অবমাননা! এই বলে পুরোহিত সমাজ বেঁকে বসেন। কেউ পুজো করতে চান নি। তখনই সভাপতি সুভাষচন্দ্র বলেন যে দুর্গার সাথে মহিষাসুরের এ তো ভয়াবহ যুদ্ধই। যুদ্ধে কোনো মা কি চাইবেন তার সন্তানদের কাছে নিয়ে যেতে? একথায় সকলে স্তম্ভিত হয়ে যান। আর অবশেষে পুজো হয়।

নতুন ভাবধারা
দেশের রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া সেই ব্যক্তিটি সদা সর্বদাই চেয়েছেন ব্রিটিশদের ভয় থেকে বেরিয়ে নতুন কিছু করতে, কুমোরটুলি সার্বজনীন এর সেই সেদিনের একচালা থেকে পাঁচচালা মূর্তিতে উত্তরণ কলকাতায় নতুন ভাবধারা আনে। সাথে একরাতের মধ্যে মূর্তি করাও এক অবিস্মরণীয় ঘটনা । আর সেটা হয়েছিল নেতাজির হাত ধরে। সেই ইতিহাস নিয়েই তারা এগিয়ে চলেছে।
ছবি সৌ:ফেসবুক
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications