কালীপুজোর আগেই কলকাতার বাতাসের গুণমান সূচক উদ্বেগজনক, ভিলেন আতশবাজি

কালীপূজার দু'দিন আগে আজ শনিবার কলকাতার বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি) উদ্বেগজনকভাবে নেমে গিয়েছে। শহরের দক্ষিণ ও উত্তরের বিভিন্ন এলাকায় বায়ু গুণমান সূচক (AQI) প্রায় ২৫০-এর কাছাকাছি পৌঁছে যায়।

যার কারণ হিসেবে বাজি পোড়ানোর খবর উঠে এসেছে। তবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB) এই উচ্চ AQI-এর কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনকে দায়ী করেছে।

পর্ষদের মতে, বর্ষা বিদায় নেওয়ার পর বাতাসে আর্দ্রতার অভাবে কণা পদার্থ (PM) নীচে নেমে গিয়েছে। WBPCB-র এক কর্তা জানান, "আতশবাজি পোড়ানোর ঘটনা থাকলেও তা ছিল নগণ্য এবং AQI খারাপ হওয়ার মূল কারণ হিসেবে এটিকে দায়ী করা যায় না।" শহরের দক্ষিণ প্রান্তে যাদবপুরের স্বয়ংক্রিয় বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রে AQI ছিল ২৪২।

অন্যদিকে, সিঁথিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে AQI ছিল ২৫২। উভয়কেই 'নিম্নমান' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। গত ১৭ অক্টোবর বিকেল ৪টায় যাদবপুর ও সিঁথিতে AQI ছিল যথাক্রমে ১৭৯ এবং ১৮৫ (PM ২.৫)।

বিশেষজ্ঞদের কথায়, জনাকীর্ণ আবাসিক এলাকাগুলিতে নির্মাণ কাজের বৃদ্ধির কারণে উভয় অঞ্চলেই AQI বেশি ছিল। কালীপূজার দিন অর্থাৎ সোমবার PCB দলগুলি ২৪ ঘণ্টা নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। WBPCB কন্ট্রোল রুমে আতশবাজি পোড়ানো নিয়ে অভিযোগ জানানো যাবে, যা সারা দিন খোলা থাকবে। শহরের অন্যান্য অংশে অবশ্য শনিবার AQI 'মাঝারি' বিভাগে ছিল। বালিগঞ্জে AQI ছিল ১৪৩ (PM ২.৫)।

ফোর্ট উইলিয়ামে AQI ছিল ১১৫ এবং রবীন্দ্র সরোবরে ছিল ১১৬। পরিবেশগত দিক থেকে এগুলি সবই 'মাঝারি' হিসাবে শ্রেণীবদ্ধ। সল্টলেকে AQI ছিল ১০৮। আগের দিন বালিগঞ্জ, রবীন্দ্র সরোবর এবং সল্টলেকে গড় AQI ছিল ১৫২ (PM ২.৫)।

পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষের মতে, "কালীপূজার আগে বাজার অবৈধ আতশবাজিতে ছেয়ে গিয়েছে। আমার ভয়, কালীপূজার প্রাক্কালে, ১৯ অক্টোবর, AQI 'খুব খারাপ' এবং 'মারাত্মক' শ্রেণীতে পৌঁছে যাবে। শুক্রবার রাত থেকেই আতশবাজি পোড়ানোর শব্দ শোনা যাচ্ছে এবং শনিবার সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।"

সাধারণত, 'নিম্নমানের' বায়ু (২০১-৩০০ AQI) দীর্ঘক্ষণ শ্বাসপ্রশ্বাস গ্রহণকারী অধিকাংশ মানুষের জন্য অস্বস্তির কারণ হয়। 'খুব খারাপ' বায়ু (৩০১-৪০০ AQI) দীর্ঘক্ষণ শ্বাসপ্রশ্বাস গ্রহণকারীদের শ্বাসযন্ত্রের অসুস্থতার কারণ হয়। 'মারাত্মক' বায়ু (৪০১-৫০০ AQI) সুস্থ মানুষকেও প্রভাবিত করে এবং যারা অসুস্থ তাদের গুরুতর ক্ষতি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+