১৪ ঘন্টায় দীর্ঘ অভিযান শেষ ইডির! খোঁজ মিলল ১৭ কোটি ৩২ লাখ টাকার
কলকাতায় ফের টাকার পাহাড়! প্রায় ১২ ঘন্টায় দীর্ঘ তল্লাশিতে খোঁজ মিলল ১৭ কোটি টাকারও বেশি। কীভাবে কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইডি সূত্রে খবর, অনলাইন গেমিং কেলেঙ্কারি আড়ালে বিপুল পরিমাণ এই টাকা
কলকাতায় ফের টাকার পাহাড়! প্রায় ১২ ঘন্টায় দীর্ঘ তল্লাশিতে খোঁজ মিলল ১৭ কোটি টাকারও বেশি। কীভাবে কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইডি সূত্রে খবর, অনলাইন গেমিং কেলেঙ্কারি আড়ালে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয়েছে।
মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা অ্যাপের মাধ্যমে হাতিয়া নেওয়া হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে শুধু কলকাতাতেই নয়, গোটা দেশজুড়ে এর জাল ছড়িয়ে রয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। সেই মতো ৬০ থেকে ৭০ কোটির কেলেঙ্কারি বলে জানা যাচ্ছে।
#WATCH | Kolkata, West Bengal: Several cash counting machines being taken out of the residence of businessman Nisar Ahmed Khan after several hours of ED raids. pic.twitter.com/OhM94dpSmB
— ANI (@ANI) September 10, 2022

১৭ কোটি ৩২ লাখ উদ্ধার বলে খবর
ইডি সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ ১২ ঘন্টার তল্লাশি চালান ইডির আধিকারিকরা। হঠাত করেই সকাল ১০ টা নাগাদ মেটিয়াব্রুজের একেবারে জীর্ন একটি গলি শাহী আস্তাবলে পৌঁছে যান ইডির আধিকারিকরা। মুহূর্তে সেই গলিতে থাকা এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। বাড়িতে ঢোকেন তদন্তকারী আধিকারিরা। প্রথমে পরিবারের তরফে টাকা নেই বলেই তদন্তকারীদের জানান। কিন্তু এরপরেই শুরু হয় তল্লাশি। প্রায় তল্লাশির ঘিন্টাখানেক পর বাড়ির দোতলাতে খাটের নীচে প্যাকেটে মোরা টাকার হদিশ পাওউয়া যায়। আর তা খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা। প্রথমে পাঁচ কোটি, এরপর সাত কোটি এবং সর্বশেষ ১৭ কোটি ৩২ লাখ টাকা পাওয়া গিয়েছে বলে ইডির দাবি।

বাজেয়াপ্ত একাধিক নথি-
ইডি সূত্রে জানা গিয়েছে, বিপুল পরিমাণ টাকার পাশাপাশি একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে বলেই খবর। এমনকি কম্পিউটার, ফোন সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। এমনকি একটি কালো ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। বিপুল পরিমাণ এই টাকার উৎস কি? শুধুই অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে রোজগার নাকি এর পিছনে বড়সড় চক্র রয়েছে সেটি খোঁজ ইডি চালাবে বলে মনে করা হচ্ছে। পাশাপশি এই লিঙ্কেই এদিন পার্ক স্ট্রিট সহ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সেখান থেকেও প্রচুর নথি বাজেয়া প্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। সমস্ত কিছু এখন তদন্ত করে দেখা হবে বলে খবর।

আমিরকে পেতে চায় ইডি
যেভাবেই হোক আমির খানকে পেতে চান তদন্তকারী আধিকারিকরা। তবে ঘটনার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিক জায়গাতে খোঁজ করা হলেও খালি হাতেই ফিরলেন তদন্তকারীরা আধিকারিকরা। এমনকি তিনটি ফোনই বন্ধ বলে খবর। আমির খান আসল অভিযুক্ত যিনি এই অ্যাপ বানিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। তবে এর পিছনে আমির একাই নাকি, এর সঙ্গে আরও বড় প্রভাবশালী যোগ রয়েছে সেটিই এখন খুঁজে বের করাটা বড় চ্যালেঞ্জের বলে মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, আমিরের পরিবারের এক সদস্যকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে খবর।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications