আইএসসি-তে প্রথম তিনটি স্থানই কলকাতার, আইসিএসই-তেও নজরকাড়া সাফল্য বাংলার
আইসিএসই ও আইএসসি-তে নজরকাড়া সাফল্য পেল বাংলা। সেইসঙ্গে ছাত্রদের টেক্কা দিয়ে দুই পরীক্ষাতেই সেরার শিরোপা জিতে নিল ছাত্রীরা।
আইসিএসই-র দশম শ্রেণি ও আইএসি-র দ্বাদশ শ্রেণির ফলে চমকপ্রদ সাফল্য পেল কলকাতা তথা বাংলা। আইসিএসই ও আইএসসি- দুই পরীক্ষাতেই ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। আইএসসি-তে দেশের মধ্যে প্রথম হয়েছে কলকাতার হেরিজেট স্কুলের ছাত্রী অনন্যা মাইতি। আর আইসিএসই-তে রাজ্যের মধ্যে প্রথম বারাসতের দেবশ্রী পাল। দেবশ্রী দেশের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে।
সোমবার আইসিএসই ও আইএসসি ফলপ্রকাশের পরই রাজ্য তথা কলকাতার সাফল্য তাক লাগিয়ে দেয়। কেননা শুধু আইএসসি-তে দেশের মধ্যে প্রথম স্থানই নয়, প্রথম তিনটি স্থানই এবার দখল করে নিয়েছে কলকাতা। দ্বিতীয় দেবেশ লাখোটিয়া। দেবেশ সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলেরই অনন্ত কোঠারি। যুগ্ম তৃতীয় হয়েছে সৌগত চৌধুরী। সৌগতও সেন্ট জেভিয়ার্সের ছাত্র।

আইএসসি-তে বাংলার জয়জয়কারের মধ্যেই বিশেষ কৃতিত্ব দেখিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। কেননা এই স্কুল থেকেই সিংহভাগ সাফল্য এবার এসেছে কলকাতা তথা বাংলার জন্য। কলকাতা হেরিটেজ স্কুলের অনন্যার পরই দ্বিতীয় ও যুগ্ম তৃতীয় হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলকে সাফল্য এনে দিয়েছে দেবেশ, অনন্ত ও সৌগত।
শুধু কলকাতাই নয়, আইসিএসই-তে রাজ্যকে সাফল্য এনে দিয়েছে জেলার স্কুলগুলিও। বারাসতের অক্সলিয়াম কনেভন্টের ছাত্রী দেবশ্রী পাল রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এবং রাজ্যে প্রথম হয়েছে। অঙ্কুর রায়চৌধুরী রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে।
কলকাতার শ্রেয়া রায় রাজ্যে তৃতীয়। এছাড়া চমকলপ্রদ সাফল্য পেয়েছে কলকতর সান্নিধ্য সিং, বর্ধমানের সুপ্রিয় চক্রবর্তী, বারুইপুরে শৌনক মণ্ডলরা। রাজ্যকে সাফল্য এনে দিয়েছে হুগলির ব্যান্ডেলের আশুতোষ, চন্দননগরের শ্রীপর্ণা মাইতি-রাও। মফঃস্বলের স্কুলগুলিও এবার আশাতীত সাফল্য এনে দিয়েছে রাজ্যে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications