Kolkata Weather: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ! এদিন কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া
Kolkata Weather: দশমীর দিন দু-একটি জায়গায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে। এছাড়া আবহাওয়া মোটামুটি শুকনোই ছিল কলকাতায়। শহর কলকাতা তথা পশ্চিমবঙ্গের ওপরে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি ঘূর্ণিঝড় হামুন। একনজরে দেখে নেওয়া যাক বুধবার কেমন থাকতে চলেছে মহানগরের আবহাওয়া।
বুধবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এছাড়া আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর রাতে দেড়টা থেকে আড়াইটের মধ্যে চট্টগ্রামের কাছে ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ৯৫ কিমি। এরপর ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এবং শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অসম এবং মেঘালয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.০৫-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.৩৮-তে।












Click it and Unblock the Notifications