Kolkata Traffic Update: আজ থেকে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত, কোন পথে আসবেন শহরে জেনে নিন
শহরে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুতেই আজ থেকে শুরু হচ্ছে যান নিয়ন্ত্রণ। এদিকে উৎসবের রেশ কাটিয়ে চলতি সপ্তাহেই কাজে ফিরেছে শহর। সকাল থেকেই অফিসে যাওয়ার তাড়া। দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ থাকলে কোন পথে শহরে ঢুকবেন নিত্য যাত্রীরা
সংস্কারের কারণে আগামী ৮ মাস যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুর । আজ রাত বারোটার পর থেকেই সেই কাজ শুরু করা হবে । যান চলাচলে নিয়ন্ত্রণের গোটা বিষয়টি পর্যবেক্ষণে রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ । তাদের নির্দেশ অনুসারে যান চলাচল নিয়ন্ত্রণ করবে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ ।

রক্ষণাবেক্ষনের কাজের এই দীর্ঘ সময়ে কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা। সব থেকে বড় চ্যালেঞ্জ হাওড়া সিটি পুলিশের কাছে ।এদিকে আজ থেকেই শহরে শুরু হয়ে যাচ্ছে একাধিক রাজনৈতিক কর্মসূচি। দুপুর থেকে শহরের একাধিক জায়গায় মিটিং মিছিল রয়েছে। দুপুর ২টো নাগাদ একটি মিছিল রয়েছে যেটি লেনিন সরণী থেকে আমেরিকান সেন্টারের দিকে যাবে। তার জেরে দুপুর যানজটের সম্ভাবনা রয়েছে।
আবার বিকেল ৩টে নাগাদ শহরে আরেকটি মিছিল রয়েছে। সেটি শহরের প্রাণকেন্দ্র শিয়ালদহে। কাজেই ফিরতি পথে সমস্যায় পড়তে পারেন নিত্য যাত্রীরা। তাই আগে থেকে হাতে সময় নিয়ে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications