পরীক্ষায় কম নম্বর পেয়ে ভুয়ো অপহরণ কাণ্ড কলকাতার ছাত্রীর! বাবার কাছে দাবি ১ কোটির মুক্তিপণ

মাধ্যমিক পরীক্ষায় খারাপ ফল। সেখান থেকে বাবা-মায়ের মুখোমুখি হওয়ার ভয়। সেখান থেকেই ভুয়ো অপহরণের জাল। ১৬ বছরের ছাত্রী তাঁর ছয় বছর বয়সী বোনের সঙ্গে বাড়ি থেকে পালায়। এখানেই শেষ নয়, বাবার কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রী নিজেই বাবাকে একটি এসএমএস পাঠায়, সেখানে সে মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করে। শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যদের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেই পরীক্ষায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ওই ছাত্রীর ফল প্রকাশ হয়।

 পরীক্ষায় কম নম্বর পেয়ে ভুয়ো অপহরণ কাণ্ড কলকাতার ছাত্রীর! বাবার কাছে দাবি ১ কোটির মুক্তিপণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফল বের হওয়ার পরেই সে তাঁর মার্কশিট ডাউনলোড করার জন্য ছয় বছর বয়সী বোনকে সঙ্গে করে বাড়ি থেকে সাইবার ক্যাফেতে যায়। তারপর যে আর বাড়ি ফেরেনি। চিন্তিত বাবা-মা ফোন করার চেষ্টা করেও পারেননি। পরে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

স্থানীয় থানার তরফে এলাকার সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়। এলাকাতেও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পরে স্থানীয় মেট্রোস্টেশনে তাদের স্কুটি পাওয়া যায়। এরই মধ্যে অভিভাবকরা একটি এসএমএস পান, যেখানে বলা হয়, মেয়েদের অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে অবিলম্বে এক কোটি টাকা দিতে হবে। টাকা নিয়ে নেপালগঞ্জ এলাকায় যেতে বলা হয়।

 পরীক্ষায় কম নম্বর পেয়ে ভুয়ো অপহরণ কাণ্ড কলকাতার ছাত্রীর! বাবার কাছে দাবি ১ কোটির মুক্তিপণ

পুলিশের একটি সূত্র জানায় ওই নাবালিকা ও তার বোন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে উঠে থাকতে পারে। এরপরেই জিআরপি এবং কৃষ্ণনগর পুলিশের সঙ্গে ওই দুজনের ছবি শেয়ার করে কলকাতা পুলিশ। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়, ডিভাইন নার্সিম হোমের সামনে এই দুজনকে দেখা গিয়েছে। সেখান থেকে ওই দুজনকে নিয়ে যাওয়া হয় থানায়।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নাবালিকা মাধ্যমিক পরীক্ষায় মাত্র ৩১ শতাংশ নম্বর পেয়েছে। বাবা-মাকে পরীক্ষায় ভফাল ফল করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা না পারায় অপহরণের মিথ্যা গল্প ফাঁদে। এরপর শহর থেকে বেরিয়ে বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+