আইএসসিতে ফুলমার্কস, সর্বকালীন রেকর্ড গড়েও নির্লিপ্ত দেবাঙ্গর মনে ‘বড়’ হওয়ার স্বপ্ন
আইএসসি পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুজন। একেবারে ফুলমার্কস পাওয়ার ঘটনা আগে কোনওদিন ঘটেনি, এবারই প্রথম এই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার দেবাঙ্গ আগরওয়াল আর বেঙ্গালুরর বিভা স্বামীনাথ
আইএসসি পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুজন। একেবারে ফুলমার্কস পাওয়ার ঘটনা আগে কোনওদিন ঘটেনি, এবারই প্রথম এই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার দেবাঙ্গ আগরওয়াল আর বেঙ্গালুরর বিভা স্বামীনাথন। এবার তাঁরা 100 শতাংশ নম্বর পেয়েছেন। তারপর প্রথম প্রতিক্রিয়ায় এই কৃতিত্বের জন্য পরিবার ও স্কুলকেও সমান কৃতিত্ব দিলেন তাঁরা।

কলকাতার ছেলে আইএসসি টপার দেবাঙ্গ বলেন, ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন নিয়েই তিনি চলছেন। তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছে বাবা-মা, দাদু-সহ পরিবারের সকলের অবদান। সেইসঙ্গে স্কুল ও শিক্ষকদের অবদানও কম ছিল না তাঁর এই সাফল্যের শিখরে পৌঁছনোর পথে।
দেবাঙ্গ বলেন, সারাদিন শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, সিনেমা দেখা, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা- সবই চালিয়েছি আমি। হেসে-খেলে পড়াশোনা করেছি। তাতেই বেশি উৎসাহ ও আগ্রহ পেয়েছি পড়াশোনায়। লা মার্টিনিয়ার স্কুলের দেবাঙ্গ আইএসসিতে প্রথম স্থান অধিকার করে আজকের প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিশিষ্ট ব্যবসায়ী মণীশ আগরওয়াল ও স্বাতী আগরওয়ালের প্রথম সন্তান দেবাঙ্গ। ছেলের অভূতপূর্ব এই সাফল্যের খবরে শুনে চোখে জল এসে গিয়েছিল মা-বাবার, সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেছিলেন তাঁরা। স্বপ্নপূরণের আনন্দাশ্রু নিয়ে মণীশ আগরওয়াল জানান, আমার স্বপ্ন সার্থক হয়েছে, এতেই আমি খুশি।
উল্লেখ্য, আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় মঙ্গলবার। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পান দু'জন। দশম শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন জুহি রুপেশ কাজারিয়া ও মুক্তাসরের মনোহর বনশল। তারা অর্জন করেন ৯৯.৬০ শতাংশ নম্বর। আর দ্বাদশ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন কলকাতার দেবাঙ্গ আগরওয়াল এবং বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন।












Click it and Unblock the Notifications