Kolkata Police: খাস কলকাতায় মহিলাকে নৃশংস ভাবে খুন, আশঙ্কাজনক নাবালক ছেলেও

Kolkata Police: বাড়ির দরজা হাট করে খোলা, বাড়ির ভিতরে কারও সাড়া-শব্দ নেই। এই দেখে ভিতরে ঢুকে পড়েন স্থানীয় এক যুবক। আর ঘরে ঢুকেই চোখ কপালে। মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা ও তাঁর ছেলে। কিছু বুঝে উঠতে না পেরে আহত নাবালককে কোলে নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

তাঁর মুখ থেকেই ঘটনার কথা শোনেন বাকি প্রতিবেশীরা। নাবালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার। পুজোর মুখে খাস কলকাতায় (Kolkata Police) ঘটে গেল এমনই ভয়ঙ্কর ঘটনা। কলকাতার বড়তলা থানা এলাকার রাইবাগান স্ট্রিটের ঘটনা।

Kolkata Police:

মৃতার নাম মীনাক্ষী ভট্টাচার্য (৫৫)। তিনি তাঁর ১৫ বছরের ছেলে ও স্বামী সুশান্ত ভট্টাচার্যের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। একই বাড়িতে দোতলায় থাকতেন সুশান্ত বাবুর দাদা ও তাঁর পরিবার। বুধবার ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নিজের দোকানে ছিলেন সুশান্ত ভট্টাচার্য। তাঁর অনুপস্থিতিতে কেউ বা কারা ঘরে ঢুকে এভাবে খুন করেছে বলে অনুমান করা হচ্ছে।

এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। জানা যাচ্ছে, পরিবারের আর্থিক অবস্থা খুব সচ্ছল ছিল না। তবে সবার সঙ্গে মিশতেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা। এলাকার পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন মীনাক্ষী দেবী। পারিবারিক বিবাদের কথাও শোনেননি কেউ। তাহলে কারা এমন করল? কী উদ্দেশ্যেই বা করা হল? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

কতজন ভিতরে ঢুকেছিল, সেটাও এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের (Kolkata Police) তরফে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ডি সি নর্থ। রয়েছে কলকাতা পুলিশের স্নিফার ডগ। আহত নাবালকের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ডিসি নর্থ (Kolkata Police) তরুণ হালদার জানিয়েছেন মৃতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে বাড়ি থেকে কিছু চুরি হয়নি। ছেলের অবস্থা সঙ্কটজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+