Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজও শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি, ১৫ কোটির উৎস জানতে সকাল থেকেই চলছে টানা জেরা

রোজভ্যালি তদন্তে দীর্ঘ জেরা করা হল গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। বুধবার দক্ষিণ কলকাতায় শুভ্রা কুণ্ডুর একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশি অভিযান টালানোর পাশাপাশি তাঁকে তিনঘণ্টা টানা জেরা করা হয়।

কলকাতা, ১ ফেব্রুয়ারি : রোজভ্যালি তদন্তে বুধবার দিনভর দীর্ঘ জেরা করা হয়েছে গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। বৃহস্পতিবার সকাল থেকে ফের তাঁকে জেরা করছে পুলিশ। কলকাতা পুলিশ ও এসটিএফের তদনতকারী দল দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে শুভ্রা কুণ্ডুর কাছে জানার চেষ্টা চালাচ্ছে, ১৫ কোটি টাকা কোথায় গেল? এছাড়া তাঁদের জিজ্ঞাস্য, ইডি অফিসারের সঙ্গে শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিল, না কি রোজভ্যালির আর্থিক লেনদেন সংক্রান্ত কারণেই সখ্যতা গড়ে ওঠে?[শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি কলকাতা পুলিশ-এসটিএফের, টানা তিন ঘণ্টা জেরা]

বুধবার দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে গিয়ে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ ও এসটিএফ। তারপর তাঁকে তিনঘণ্টা টানা জেরা করা হয়। এদিনও সকাল থেকেই শুভ্রা কুণ্ডুকে জেরা করছেন তদন্তকারীরা। ম্যাডাম রোজভ্যালিকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডিও। ইডি-র একটি তদন্তকারী দল এদিনই কলকাতায় আসছে। মূলত মনেজকুমারকে বিরুদ্ধে তদন্তেই এই দল গঠিত।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]

আজও শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি, ১৫ কোটির উৎস জানতে সকাল থেকেই চলছে টানা জেরা

যেহেতু মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসাতেই যাবতীয় বিতর্ক, সেহেতু ম্যাডাম রোজভ্যালি শুভ্রা কুণ্ডকেও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। গতকাল ইডির সিজিও কমপ্লক্সের অফিস মনোজ কুমারকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। উল্লেখ্য তাঁর বিরুদ্ধে ইডি বিভাগীয় তদন্ত চালাচ্ছে। সেই কারণেই এই জেরা। সেই কারণেই সিট গঠন।[১০০ কোটির চুক্তিভঙ্গ, রোজভ্যালিকাণ্ডে সিবিআই রাডারে এবার এক চলচ্চিত্র প্রযোজক]

এদিকে কলকাতা পুলিশ দীর্ঘ জেরা করে শুভ্রা কুণ্ডুর কাছে জানতে চেয়েছে, তিনি রোজভ্যালির কত টাকা পাচার করেছেন, কীভাবে তা পাচার করেছেন। ওই ১৫ কোটির উৎস ও পাচার সম্বন্ধেও জানতে চায় পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পেরেছে, প্রথমে শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্ট নম্বরে টাকা আসত, তারপর সেই টাকা পাচার হয়ে যেত। সেই কারণেই শুভ্রা কুণ্ডুর সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা।[সবুজ সঙ্কেত মিলেছে, শীঘ্রই টলিউডের গ্ল্যামার কুইনকে তলব করতে চলেছে সিবিআই]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+