অভয়ার মায়ের আঘাত কীভাবে? পুলিশ নিজে ফুটেজ চাইল সাংবাদিক সম্মেলনে

নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠির আঘাতে স্ত্রীর আহত হওয়ার ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের বাবা শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) মীরাজ খালিদ এই বিষয়ে বক্তব্য রেখেছেন।

লালবাজার এখনও অভয়ার মায়ের আহত হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, কোনও ফুটেজেই দেখা যাচ্ছে না পুলিশ তাঁকে মাটিতে ফেলে মারছে। পুলিশ মারধরের কোনও ফুটেজ থাকলে তা তাঁদের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানিয়েছে।

সাংবাদিক সম্মেলনে জয়েন্ট সিপি মীরাজ খালিদ বলেন, "ওঁনার আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। আমরা কোনওদিন চাইনি এটা হোক। খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু পুলিশ মাটিতে ফেলে মেরেছে - এই সংক্রান্ত অভিযোগ আমরা খতিয়ে দেখেছি। অনেকটাই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কোথাও এমন দেখা যাচ্ছে না যেখানে পুলিশ ওঁনাকে মাটিতে ফেলে মারছে।"

অভয়ার বাবার অভিযোগ, মিছিল কিড স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোডের ক্রসিংয়ে পৌঁছলে কয়েকজন পুলিশ তাঁর স্ত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। এতে তাঁর ডানহাতের শাঁখা ভেঙে যায়। তিনি আরও দাবি করেন যে পুলিশ তাঁর স্ত্রীর মাথায় ও পিঠে লাঠি দিয়ে মেরেছে এবং এই হামলা ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিত ছিল।

তিনি জানান, স্ত্রীকে গুরুতর আঘাত করার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল এবং এতে তাঁর স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। অভয়ার বাবা শেক্সপিয়র থানায় ই-মেল করে অবিলম্বে এফআইআর দায়ের এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

শনিবার আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানকে ঘিরে পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি-সহ বিভিন্ন এলাকা দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয়। অ্যাকশনে নামে পুলিশ। নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে, কপালে মারা হয়েছে এবং পুলিশ তাঁকে রাস্তায় ফেলে মেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+