Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও”, কসবার নয়া ভিডিও পুলিশের! 'আর কত নীচে নামবেন'? প্রশ্ন চাকরিহারাদের

Kolkata Police: চাকরিহারাদের উপর পুলিশের নির্মমভাবে পুলিশের লাঠিচার্জ! এমনকী কসবায় ডিআই অফিসে প্রতিবাদ জানাতে গিয়ে যেভাবে একজন শিক্ষককে লাথি মারা হয়েছে সেই ছবি ভাইরাল। নিন্দার ঝড় সর্বত্র। যদিও পুলিশের দাবি, প্রথমে পুলিশের উপরেই হামলা করা হয়। আর তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও দাবি। আর সেই কারণেই নাকি 'হালকা বলপ্রয়োগ' করা হয় বলে দাবি কলকাতা পুলিশের।

এহেন দাবির স্বপক্ষে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পুলিশের (Kolkata Police) তরফে। যদিও সেই ভিডিও ঘিরে শুরু হয় জোর বিতর্ক। বিভিন্নমহল থেকে প্রশ্ন উঠতে থাকে কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিও ভুয়ো। আর এই দাবি উঠতেই ফের কলকাতা পুলিশের নয়া পোস্ট।

kolkata police

যেখানে তাঁদের দাবি, 'একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে'। এমনকী আলাদা আলাদা ভাবে ভিডিও ক্লিপ সামনে আনার দাবিও জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, একটি ভিডিওকে তুলে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের দাবি, ''পৃথক ক্লিপগুলি দেওয়া হল, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে "পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও" বলতে শোনা যাচ্ছে''। কার্যত এহেন 'আগ্রাসী আচরণে'র মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ 'আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ' করেছে বলে ফের সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে।

আর এহেন দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশ মিথ্যা কথা বলছে বলে দাবি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের দাবি, কসবা ডিআই অফিসের সামনে যে ঘটনা তা নিন্দাজনক। সমস্ত শিক্ষক নিরস্ত্র ছিল। কোনও আঘাত পুলিশকে করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করা হচ্ছিল। হঠাত করেই পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে দেয় বলে অভিযোগ চাকরি হারাদের। শুধু তাই নয়, ডিআই অফিসের সমস্ত সিসিটিভির ফুটেজ প্রকাশের দাবিও জানিয়েছেন।

তাঁদের দাবি, নিজেদের জাস্টিফাই করতে মিথ্যা গল্প পুলিশ সাজাচ্ছে। শিক্ষকরা কোনও পুলিশকে আঘাত করেনি। সবটাই সাজানো বলেও দাবি। এই বিষয়ে এক চাকরিহ্নারার প্রশ্ন, 'পুলিশ আর কত নীচে নামবে'। লাঠি চালিয়েও শান্তি নেই। যদিও পুলিশের 'লাথিকাণ্ডে'র ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে যদিও কসবাকাণ্ডে উল্টে চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি অভিযোগ জেলা স্কুল পরিদর্শকের করা। দ্বিতীয় অভিযোগটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। চাকরি চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+