RG Kar Hospital Incident: 'কীসের প্রমাণ লোপাট? স্বচ্ছতার সঙ্গেই তদন্ত', মেজাজ হারালেন CP

R G Kar Hospital Incident: স্বাধীনতার রাতে লজ্জার ছবি শহর কলকাতায়! গভীর রাতে একেবারে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল মেডিক্যাল কলেজ। হঠাত হামলা হাসপাতালে। একদল বগিরাগত জরুরি বিভাগে ঢুকে রীতিমত তান্ডব চালালো। অবাধে চলল ভাঙচুর। এই ঘটনায় প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা।

ঘটনায় (R G Kar Hospital Incident) নতুন করে প্রতিবাদের ঝড়। যদিও এদিনের ঘটনার জন্য কার্যত সংবাদমাধ্যমকেই দুষলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Commissioner Vineet Kumar Goyal)। ঘটনার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার। পুরো পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন।

R G Kar Hospital Incident

এমনকি যে সমস্ত জায়গায় হামলা চালানোয় যায়, সেখানেও যান বিনীত গোয়েল (Kolkata Police)। তবে এদিনের ঘটনায় রীতিমত চাপ বেড়েছে তা কার্যত স্পষ্ট বোঝা যায় তাঁর বক্তব্যে। এমনকি চোখেমুখেও স্পষ্ট ধরা পড়ে ক্ষোভ। বারবার সংবাদমাধ্যমের উপর মেজাজ হারান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

পরে সাংবাদিকদের মুখোমুখি (Commissioner Vineet Kumar Goyal) হয়ে বলেন, প্রমাণ লোপাট, প্রমাণ লোপাট বলে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু কলকাতা পুলিশ সমস্ত কিছু করেছে। ঘটনার কয়েক ঘণ্টার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পরিবার যা চাইছে, তাই করা হয়েছে। কোনও ভুল নেই। শুধুমাত্র গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি কলকাতা পুলিশ কমিশনার। এজন্য সংবাদমাধ্যমকে সরাসরি দায়ী করে ক্ষুব্ধ বিনীত গোয়েল।

বলেন, আমরা একজন অভিযুক্ত কখনই বলিনি। শুধুমাত্র গুজব রটানো হচ্ছে। মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। প্রমাণ লোপাট কীসের? দায়িত্ব নিয়ে বলছি স্বচ্ছতা রেখে তদন্ত চালানো হয়েছে। এতে পুলিশের উপর মানুষ আস্থা হারাচ্ছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করে কলকাতা পুলিশ কমিশনার। তবে এই ঘটনার পরেই আরজি কর হাসপাতালকে একেবারে দুর্গে পরিণত করেছে কলকাতা পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে শোনা যাচ্ছে, নতুন করে অশান্তি শুরু হয়েছে আরজি কর হাসপাতালে। অন্যদিকে এই পরিস্থিতি কার্যত স্তম্ভিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই গুণ্ডামি সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার নিন্দা জানিয়েছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+