এবার খাস কলকাতায় কুপিয়ে খুন! বেনিয়াপুকুর পুলিশের জালে ২ বন্ধু
মালদহ কিংবা নদিয়া নয়, এবার খাস কলকাতায় (kolkata) কুপিয়ে খুনের (murder) অভিযোগ। পার্কসার্কায় (park circus) ময়দানের সামনে থেকে শাহনাওয়াজ ফরিদ নামে স্থানীয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্
মালদহ কিংবা নদিয়া নয়, এবার খাস কলকাতায় (kolkata) কুপিয়ে খুনের (murder) অভিযোগ। পার্কসার্কায় (park circus) ময়দানের সামনে থেকে শাহনাওয়াজ ফরিদ নামে স্থানীয় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেনিয়াপুকুর থানার (Beniapukur PS) পুলিশ ওই যুবকের দুই বন্ধুকে গ্রেফতার করেছে।

রাতে ফোন আসে
কড়েয়া থানা এলাকার বাসিন্দা শাহনাওয়াজ ফরিদ (২৫) পেশায় অ্যাপ ক্যাব চালক। পরিবারের সদস্যরা জানিয়েছে বুধবার রাতে বাড়িতে ফোন আসে। মনু নামে কেউ একজন ফোন করেছিল। একবার বাড়িতে ফিরে এসে ফের একবার বেরোন ফরিদ। জানা গিয়েছে, বন্ধুরা তাঁকে পার্ক সার্কায় ময়দানের সামনে যেতে বলেন। রাতের বাড়িতে না ফেরায় চিন্তা বাড়তে থাকে স্ত্রী-সহ পরিবারের সদস্যদের। ফোর করলেও মোবাইল ছিল সুইচড অফ।

সকালে পুলিশ নিয়ে যায় হাসপাতালে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুলিশের টহলদারি ভ্যান পার্ক সার্কাস ময়দানের সামনে ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সেই সময় তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ততক্ষণে বাড়িত লোকেরা একদিকে যেমন ফরিদের খোঁজ শুরু করেছে, অন্যদিকে পুলিশও যুবকের পরিবারের সন্ধান শুরু করেছে। পুলিশই বাড়িতে খবর পাঠায়, পরিবারের সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও পরিবারের সদস্যরা গিয়ে দেখেন সব শেষ।

গ্রেফতার ২ বন্ধু
মৃতের স্ত্রী ও পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই বন্ধুকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান বন্ধুদের মধ্যে বচসার জেরেই খুন করা হয়েছে শাহনাওয়াজকে। তবে কী কারণে বন্ধুদের মধ্যে বচসা, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশের তরফ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

ধৃতদের হেফাজতে নিয়ে জেরা
এদিন ধৃতজেক আদালতে তোলা হবে। দুজনকে জেরা করে পুলিশ দেখতে চায় এর পিছনে অন্য কেউ আর জড়িত কিনা। এই খুনের কারণও খুঁজে দেখতে চায় বেনিয়াপুকুর থানা এবং গুণ্ডা দমন শাখার আধিকারিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications